By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

Last updated: 2026/01/21 at 8:04 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

শাহরিয়ার কবির,পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, অনুমোদন ছাড়া এসব কার্যক্রম পরিচালনার ফলে ধোঁয়া ও ছাই থেকে কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষার্থী ও পথচারীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছিল।
১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ২১ জানুয়ারি বুধবার দিনভর অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন উর রশীদ ও পাইকগাছা উপজেলা প্রশাসনসহ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে চাঁদখালীর তিনটি অনুমোদনবিহীন ইটভাটা ও ৫০টির বেশি কয়লার চুল্লি ভেঙে উচ্ছেদ করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ ৭০–৮০ জন অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, “পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে আছে। অনুমতি ছাড়া কোনো ভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানের নেতৃত্বদানকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ফজলে রাব্বি বলেন, “ভবিষ্যতে কেউ অনুমোদন ছাড়া ভাটা বা চুল্লি চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুনঃস্থাপনের সুযোগ থাকবে না।”
স্থানীয়রা অভিযানের ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছেন। একজন কৃষক বলেন, “ধোঁয়া ও ছাইয়ে ধান-সবজির ফলন কমে যাচ্ছিল। এখন যদি অভিযান চলমান থাকে, পরিবেশ ভালো হবে।” তবে ভাটা মালিকরা জীবিকার জন্য উদ্বিগ্ন। পরিবেশবিদরা মনে করেন, ব্যবসা বা জীবিকার যুক্তিতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি মেনে নেওয়া যায় না।
পাইকগাছার চাঁদখালীতে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ হিসেবে দেখছেন।

জন্মভূমি ডেস্ক January 21, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বনদস্যুদের তান্ডবে দুশ্চিন্তায় দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা
Next Article জাতীয় ‌অর্থনৈতিক অবদানে সাতক্ষীরার নদনদী
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?