By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Last updated: 2024/12/09 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি স্বাগত বক্তৃতা দেন। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা কলেজ এর উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি ( তদন্ত) তুষার কান্তি দাস, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ: আজিজ, সততা সংঘের তুরানি আক্তার রাসা। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, গেমটি টিচার কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রার্থনা মন্ডল।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডিসেম্বরে চালু হচ্ছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্র
Next Article তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 4 minutes ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 50 minutes ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 4 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?