By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনে প্লাবিত হয়ে জেলেপল্লী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনে প্লাবিত হয়ে জেলেপল্লী
খুলনাতাজা খবর

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনে প্লাবিত হয়ে জেলেপল্লী

Last updated: 2023/10/01 at 10:32 AM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় ভাঙন কবলিত পাউবো’র দুর্বল বেড়িবাঁধ ভেঙে হরিঢালী, গদাইপুর ও রাড়ুলী’র জেলেপল্লী প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি’র ঘটনা ঘটেছে। পানি বৃদ্ধিতে কয়েকটি ভাঙন স্থানের দুর্বল ও নিচু বেড়িবাঁধ রয়েছে চরম ঝুঁকিতে।
শনিবার দুপুরে প্রবল বৃষ্টি ও বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপে কপোতাক্ষ নদের অস্বাভাবিক জোয়ারে দীর্ঘদিনের কপোতাক্ষ নদের ভাঙন কবলিত ভগ্ন বেড়িবাঁধ ভেঙে পোল্ডারে হু-হু করে পানি ঢুকলে শতাধিক বাড়ী-ঘর ও ফসলি জমি প্লাবিত হয়েছে । রাতে পানি বৃদ্ধি’র আশংকায় ক্ষতিগ্রস্থ মানুষ জন সহায় সম্পদ সরিয়ে নিচ্ছে অন্যত্র। এ সময় সরেজমিনে গেলে দেখা যায়, ক্ষতিগ্রস্থরা সহায় সম্পদ রক্ষার্থে দিকবিদিক ছুটাছুটি করছে। উঠানের আঙিনায় নিষ্পাপ কোমলমতি শিশুরা খেলা করছে। তারা জানে না রাতে ভাতের পরিবর্তে শুকনা খাবার খেতে হবে, ঘুমাতে হবে অন্যত্র।
 এ অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলী, শংকর বিশ্বাস কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয়দের বাঁধ মেরামতের কাজে এগিয়ে আসতে বলেন। খবর শোনামাত্রই উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন হরিদাসকাটি, সোনাতনকাটি ,  মামুদকাটি ও বোয়ালিয়া মালোপাড়া ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ মেরামতের নির্দেশনা দিয়েছেন। একই সাথে তারা এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসিকে সহযোগিতা কামনা করেছেন। এলাকাবাসির আশংকা  জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত হরিঢালীর মামুদকাটি সহ  হাবিবনগর, দরগাহমহল,গদাইপুরের বোয়ালিয়া মালোপাড়া, গড়ইখালীর খুতখালী, লস্করের আলমতলা ও দেলুটির কালিনগরের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত না করলে যে কোন মুহুর্তে অঘটন ঘটতে পারে।
  গত ২৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সমন্বয কমিটির মাসিক সভায় চলতি পূর্ণিমায় নদী ভাঙন তীব্র হয়ে ক্ষয়ক্ষতি হতে পারে এ আশংকায় ইউপি চেয়ারম্যানরা পানি উন্নয়ন বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করে বাঁধের কাজে জরুরি অর্থ বরাদ্দ দাবি করেন।
জানাগেছে, কপোতাক্ষ নদের ভাঙনে রাড়ুলী’ ইউনিয়নের  মালোপাড়ায় ৮ শ মি. বেড়িবাঁধ ও গদাইপুরের বোয়ালিয়া মালোপাড়ায় প্রায় ৩শ  মি. হরিঢালী’র মামুদকাটিতে ৪শ ১০ মি., গড়ইখালীর খুতখালী প্রায় ২ শ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ।  এ ছাড়া হরিঢালীর হরিদাসকাটি , দরগাঁহমহল, হাবিবনগর ও কপিলমুনি’র আগরঘাটা এলাকায় ভাঙনে ক্ষয়-ক্ষতির ইতিহাস বহুদিনের। ইতোপূর্বে বিভিন্ন সময় বাঁধ ভেঙে বহু ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা বলেছেন, জলবায়ুর বিরুপ প্রভাবে ঘুর্ণিঝড় সিঁডর, আইলা, আম্ফান ও ফণি’র প্রভাবে ভাঙন কবলিত বিভিন্ন স্থান থেকে  ৬০ দশকের তৈরী ওয়াপদা’র বেড়িবাঁধ ভেঙে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট,ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়েছে। বহু পরিবার সহায়-সম্পদ হারিয়ে বাস্তচ্যুত হয়ে অন্যত্র চলে গেছে। সরকার নদী শাসন ও ভাঙন রোধে বিভিন্ন সময়ে অর্থ বরাদ্দ করে বাঁধ সংস্কার করলেও তা স্থায়ী ও কার্যকর হয়নি। নানা অনিয়ম অভিযোগের কথা শোনা গেছে। তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্ত এলাকার সংস্কারে ব্যাপক অর্থ বরাদ্দ দিলেও তার সঠিক ব্যবহার না হওয়ায় এ দুরাবস্থা।
সর্বশেষ এখন ভাঙন আরোও তীব্র হয়েছে।
ভাঙনে সহায়-সম্বল হারা হরিঢালীর দরগাঁহ মহলের সৈয়দ হাবিবুর রহমান, আজিজুর মোড়ল, বাচা সরদার জানান, দীর্ঘদিনের কপোতাক্ষ নদের ভাঙনে  সবকিছু  হারিয়ে নিঃস্ব হয়েছি। পরিকল্পিত টেকসই বাঁধ নির্মানের দাবি করেন রাড়ুলী  ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  গদাইপুরের শেখ জিয়াদুল ইসলাম, লস্করের কে এম,আরিফুজ্জামান তুহিন, গড়ইখালী’র আ. ছালাম কেরু, দেলুটি’র রিপন কুমার মন্ডল, সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী ও হরিঢালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস। চেয়ারম্যানরা আরোও বলেন, সরকার বিভিন্ন সময় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলেও কেন টেকসই বাঁধ হয় না?
এ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান, ভাঙন কবলিত বেড়িবাঁধে  জিওব্যাগ, মাটি ও বস্তা প্লেছিং করে পোল্ডার রক্ষার চেষ্টা করা হচ্ছে। তিনি আরোও বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে রাড়ুলীর মালোপাড়া ৩ কোটি টাকা ও  বোয়ালিয়ায় ২৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া খুতখালীতে ১৭০ মি. বিকল্প বাঁধ দেওয়া হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এ দৈনিক জন্মভূমি এ প্রতিনিধি কে বলেন, নদী ভাঙনের অবস্থায় করণীয় সম্পর্কে পাউবো’র উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
করেস্পন্ডেন্ট October 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কন্যাশিশুর উন্নয়নে বড় বাধা বাল্যবিয়ে : প্রতিমন্ত্রী ইন্দিরা
Next Article মাগুরায় বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?