
পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা সদরস্থ বাজারের শ্রমিক অতুল দাশ (৮৫) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি বাজারে লঞ্চ, ট্রলার, মালবাহী নৌকা থেকে দীর্ঘদিন ধরে খালাসি হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সকাল ১০ টায় পৌরসভার সরল খাঁ’র দিঘিতে তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের ছেলে প্রভাত দাশ জানান, মঙ্গলবার সকাল ১০ টায় সরল দিঘিতে গোসল করতে যায় তার বাবা। পরে বাড়ি না ফেরায় আমরা খুঁজতে থাকি। পুকুর ঘাটে পিতার কাপড়চোপড় দেখতে পায়। এ সময় তারা পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে বাবাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ মৃত্যু ঘোষণা করে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ডুবে মৃত্যু ব্যক্তির লাশ সুরত হাল শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।