By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে আহত ১০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে আহত ১০
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে আহত ১০

Last updated: 2025/04/10 at 8:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের জায়গা জমি ও বসতবাড়ি নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের মৃত মোকাম মোড়লের ছেলে আকবর মোড়ল (৫০) এর সাথে একই এলাকার মৃত আফতাব উদ্দিন মোড়লের ছেলে আয়ুব আলী, আমানউল্লাহ ফকির গংদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ কেন্দ্র করে ইতোপূর্বে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হামলা ও মারপিটের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আকবর মোড়লের স্ত্রী বলেন নালিশী মৌজায় জমি খরিদ করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলাম। প্রতিপক্ষদের নির্যাতনের কারণে বাড়ি ঘর ছেড়ে বিগত কয়েক বছর পরিবার পরিজন নিয়ে ঢাকায় ছিলাম। প্রতিপক্ষ আয়ুব আলী গংরা আমাদের বসতবাড়ি দখলে নেয়। এবার ঢাকা থেকে এসে স্বামী আকবর সহ কয়েকজন ওখানে গিয়ে দখলের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা হামলা করে এবং আমাদের কয়েকজন কে কুপিয়ে জখম করে। এতে স্বামী আকবর মোড়ল, রেজাউল, আবুল হাসান ও হেকমত আলী গুরুতর জখম হয়। প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাই কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের অনেকের পেটে এবং পিঠে সহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে বলে আমেনা বেগম জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আয়ুব আলী ফকিরের বোন জয়নাব বেগম জানান ওই সময় আমাদের বাড়িতে তেমন কোন পুরুষ মানুষ ছিল না। প্রতিপক্ষরা প্রথমে পথেই আমার ভাবি আয়রা বেগম কে মারপিট করে। পরে আকবরের নেতৃত্বে বহিরাগত সহ বহু লোকজন আমাদের পুরাতন বাড়িতে হামলা ও ভাংচুর করে। এতে আমি জয়নাব বেগম (৩৬), মা জরিনা বেগম (৬৫) ভাবি আয়রা বেগম (৩৮), আসাদুল্লাহ (২৩), মিজানুর রহমান (৫০), জান্নাত (৩৫) সহ আমাদের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। যার মধ্যে আমি সহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। আহতদের মধ্যে ৪ জনকে খুলনায় পাঠানো হয়েছে এবং অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আফরোজ ও ইব্রাহিম গাজী জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি মো. সবজেল হোসেন জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৭৪
Next Article ইব্রাহিমের’ মরণব্যাধী ক্যান্সারের থাবায় দিন গুনছে অন্তিম যাত্রার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?