By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় ববিতা হত্যার রহস্য উন্মোচনের পথে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় ববিতা হত্যার রহস্য উন্মোচনের পথে
খুলনা

পাইকগাছায় ববিতা হত্যার রহস্য উন্মোচনের পথে

Last updated: 2023/02/03 at 2:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় তাজমিরা (ববিতা) হত্যার রহস্য উন্মোচনের দাবি করেছেন পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, থানা হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদে মৃত তাজমীরার স্বামীর সেঝভাই সন্দিগ্ধ মীর শহিদুল্লাহ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং ১৬৪ ধারার জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে নিহতের ময়না শেষে গত বুধবার বিকেলে গ্রামের বাড়ি ধামরাইলের পারিবারিক কবরস্থানে দাফন করার পূর্বেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে নিহতের স্বামী ওবায়দুল্লাহ থানা হেফাজত থেকে বাড়ি ফিরে গেছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের পাউবোর বেড়িবাঁধের ভিতরে বোরো ধান ক্ষেতের আইলের পাশে গঁলায় ধারালো অস্ত্রে নিহত এ গৃহবধূ তাজমীরার মৃতদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় ওবায়দুল্লাহ মীরের স্ত্রী।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিলেন পারিবারিক ৭ শতক জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে? নিহত তাজমীরার মেয়ে এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না জানান, সোমবার রাতের খাবার খেয়ে আব্বা এক রুমে ও আমি ও মা অন্যরুমে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাতে মা কখন, কি ভাবে ঘর থেকে বের হন তা জানিনা। ভোররাতে সজাগ পেয়ে দেখি মা ঘরে নাই। ধারনা করেছিলাম প্রতিদিনের ন্যায় মা হয়তো পার্শ্ববর্তী ইটভাটায় রান্না করতে গেছে। ভোরে এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাবার পথে বাড়ি থেকে ৫শ গজ দুরে ধান ক্ষেতে রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিলে স্থানীয়রা সহ আমরা ছুটে এসে মা’র রক্তাক্ত লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশের এএসপি (ডি সার্কেল) মো: সাইফুল ইসলাম,ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরোতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠান।

এ ঘটনায় নিহতের ভাই মৌখালীর আলমগীর গাজী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন, যার নং-৩২, তাং- ৩১ জানুয়ারি- ২৩। পুলিশ জানিয়েছে, নিহতের গঁলার বাম পাশে উপুর্যপুরি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুত্র জানায় মাত্র ৭ শতক জমি নিয়ে ওবায়দুল্লাহ মীর ও তার চাচাতো ভাই কামরুল মীর গংরা নির্বাহী কোর্টে পাল্টা-পাল্টি ১৪৪ ধারার মামলা করলে পুলিশ নোটিশ জারি করেছেন। ইতোমধ্যে এ নিয়ে একাধিকবার সালিশী সভা হলেও কোন সমাধান হয়নি। ওসি মো: জিয়াউর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানা হেফাজতে ক’জনের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যে মূল সন্দিগ্ধ নিহতের ভাসুর শহিদুল্লাহ মীর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। যা তদন্তের সার্থে এ মুহুর্তে প্রকাশ করা যাবেনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলায় হিন্দু মহাজোটের কমিটি গঠন
Next Article ফের বাড়ল বিদ্যুতের দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?