By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি

Last updated: 2023/11/17 at 7:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : বৃষ্টি ও ঝড়ো বাতাসের পর পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে কারেন্ট পোকা আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তারপর হঠাৎ মিধিলির প্রভাব। পোকায় আক্রান্ত ক্ষেতের ব্যাপক পরিচর্যা করা হচ্ছে। ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচ থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণ ও ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ো বাতাসে ধান মিাটিতে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রিমুখী দুর্যোগের কারণে বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংকা করছে খামার কর্তৃপক্ষ। খামার সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ মৌসুমে খামারে ৬০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ব্রিধান ৩০ জাতের ৩৪ একর, ব্রি ধান ৭৩ জাতের ৪ একর, ব্রিধান ৭৮ জাতের ৪ একর ও বি আর ২৩ জাতের ১৮ একর জমিতে আবাদ করা হয়েছে। গত মাসে একটানা বৃষ্টি, বৈরী আবহাওয়ায় ও ঝড়ের তাণ্ডবে ধানের কুশি পর্যায় ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়। তারপরও খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। এখন ক্ষেতের পাকা ধান, কুশি ও কাচ থোড় ধান গাছে কারেন্ট পোকা আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পাকা ব্রি ধান ৩০ জাতের ৩৪ একর,ব্রি ধান ৭৩ জাতের ৪ একর ও বি আর-২৩ জাতের ১৮ একর ধান কুশি ও কাচ থোড় অবস্থায় কারেন্ট পোকা আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। খামারে মোট ৫৬ একর জমির ধানে কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। ব্রি ধান ৭৩ ও ব্রি ধান ৩০ জাত পরিপক্ক অবস্থায় আছে। কর্তন শুরু হয়েছে। এ বিষয়ে দৈনিক জন্মভূমির এ প্রতিনিধিকে খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়, তা অক্টোবরের শুরুতে থেমে থেমে বা একটানা হালকা ও ভারি বৃষ্টি ৮ তারিখ পর্যন্ত থামে। তখন সারাদেশে প্রায় ১১ দিনযাবত বৃষ্টি ছিল। একটানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে চলতি মৌসুমে ৭ একর আমন ক্ষেতের ধানের ব্যাপক ক্ষতি হওয়ার পরও কীটনাশক স্প্রে করা ফসল ভাল হয়েছিল। তবে নিয়মিত স্প্রে করলেও বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় কারেন্ট পোকা নিধন করা সম্ভাব হয়নি। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্থ ফসলের পরিচর্যা করা হচ্ছে। আমন মৌসুমে ত্রিমুখী দুর্যোগের কারণে বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পূরণ না হওয়ার আশংকা করছেন তিনি। এছাড়া আমন ধান কাটার মৌসুমে আবহাওয়ার বৈরী আচরণ বিশেষ করে মিধিলি প্রভাবে কৃষকেরা বিপাকে পড়েছে বলে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা প্রেসক্লাবের নির্বাচন আগামী ২০ ডিসেম্বর
Next Article আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
খুলনামহানগর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
খুলনামহানগর

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের প্রক্রিয়া শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?