By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছা কয়রার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নাগরিক প্রতিনিধি দল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছা কয়রার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নাগরিক প্রতিনিধি দল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছা কয়রার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নাগরিক প্রতিনিধি দল

Last updated: 2024/06/22 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি নাগরিক প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্গত দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) এ তিন সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে তারা কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মানুষের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে আমাদী বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে দুর্যোগ কবলিত দক্ষিণ পশ্চিম উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা লিডার্স এবং সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এ কর্মসূচীর আয়োজন করে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর সমন্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুল। এসময় বক্তৃতা করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পার্লামেন্ট নিউজ এর সম্পাদক সাকিলা পারভিন, অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ রাজিব বাছাড়, আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বাবু, বিশ্বজিৎ সিনহা, সাংবাদিক সানজিদুল ইসলাম, মো. আব্দুল আজিজ, ওবায়দুল কবির সম্রাট, রিয়াদ হোসেন, আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন, প্রদীপ দত্ত, আনিস রহমান, বিষ্ণুপদ, শহিদুল সরদার ও জহুরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দাবি সম্বলিত প্যানা, ফেস্টুন ও প্লা কার্ড নিয়ে অংশ গ্রহণ করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় সাপের কামড়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু
Next Article পাইকগাছায় ৭ আসামি গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 28 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 36 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 40 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?