পাইকগাছা অফিস : আগামী ৭ই জানুয়ারি প্রহসন নির্বাচন বর্জনের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট বাজার ও শিববাটি মোড়ে উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ এর নেতৃত্বে
লিফলেট বিতরণ করা হয় । এসময়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, অ্যাড.সাইফুল ইসলাম, ছাত্রদলের পৌরসভার আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌরসভার ৬নং ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল গাজী, মেহেদী হাসান, মতলেব গাজী সহ অনেকে উপস্থিত ছিলেন।