By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়, তাদের পাঠাব না
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়, তাদের পাঠাব না
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়, তাদের পাঠাব না

Last updated: 2024/07/14 at 2:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগেই জানা গিয়েছিল সেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে সম্প্রতি বিপত্তি বেঁধেছে তাদের মাটিতে ভারতের খেলতে না চাওয়ায়। এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে অনীহা ছিল বিসিসিআইয়ের। সে কারণে ইতোমধ্যে বিসিসিআই রোহিত-কোহলিদের ম্যাচ আয়োজনে আইসিসিকে হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। মূলত আয়োজক হিসাবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ খেলবে অন্য দেশে।

সেই দেশের সম্ভাব্য তালিকায় আছে দুবাই ও শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তানে যেতে রাজি নয় তারা। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। জানিয়েছেন ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ হিসেবে বলেন, পাকিস্তানে তাদের খেলোয়াড়রা নিরাপদ নয়।

ভারতের সাবেক এই অফস্পিনার বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’

পাকিস্তান ২০২৫ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক। সবশেষ ২০১৭ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। দিন দুয়েক আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল যে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যে আইসিসিকে হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক হিসেবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্যত্র খেলবে।

এর আগে ২০২৩ এশিয়া কাপের ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। সে কারণে পাকিস্তান আয়োজক হলেও, ফাইনালসহ টুর্নামেন্টের বড় সংখ্যক ম্যাচ লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হয়। এতে আয়োজকরা পুরোপুরি লাভবান হয়নি, এমনকি অভিযোগ ছিল এশিয়া কাপের লভ্যাংশ অর্থ ভাগাভাগি নিয়ে পিসিবি ও লঙ্কান বোর্ডের মধ্যে ঝামেলা হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা।যেখানে আয়োজক পাকিস্তানসহ আটটি দেশ অংশগ্রহণ করবে। ইতোমধ্যে টুর্নামেন্টের খসড়া সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। তবে ভারতের চাওয়ামতো হাইব্রিড মডেল আনা হলে, নিশ্চিতভাবেই সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা
Next Article শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 3 hours ago
খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?