By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করল পিটিআই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করল পিটিআই
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করল পিটিআই

Last updated: 2024/02/24 at 1:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচনের পর নানা সংকটময় সময় দেখছে পাকিস্তন। তবে সেগুলো পেছনে ফেলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে। শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা। এমন অবস্থার মধ্যে এবার ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এ চিঠি লেখার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের

সুপ্রিম কোর্টে পিটিশনে পিটিআই দাবি করেছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০ আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২ আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। দলটিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এই ‘ডাকাতি’ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পিটিশনে।

সর্বোচ্চ আদালতে পিটিশন জমা দেওয়ার তথ্যটি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা শের আফজাল মারওয়াত। তিনি আরও জানিয়েছেন, পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এ অবস্থায় পাকিস্তানের নির্বাচনের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদ দুটির মনোনয়ন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে মুসলিম লীগ-নওয়াজ ও পিপলস্ পার্টি। এর ফলে আসিফ আলি জারদারিকে রাষ্ট্রপতি এবং শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে দেশটি।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যত সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে পিটিআইয়ের। সন্তোষজনক কাজ করতে না পারায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে ব্যারিস্টার গহর আলি খানকে।

পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের পরবর্তী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যারিস্টার আলি জাফরের নাম ঘোষণা করার একদিন পর, গহরকে সরানোর এ ঘোষণা এল। আগামী ৩ মার্চ পিটিআইয়ের অন্তর্দলীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে ডনের খবরে বলা হয়েছে, ইমরান খান আইএমএফকে চিঠি দেওয়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন। কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে আলাপকালে নিশ্চিত করেছেন যে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চিঠি দেওয়ার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, পিটিআই কথিত কারচুপির বিরুদ্ধে আইএমএফকে চিঠি দেবে। আমরা তাদেরকে জানাব যে কারচুপির নির্বাচনের কারণে, বিনিয়োগকারীরা সরকারকে বিশ্বাস করবে না এবং পিটিআই কারচুপির তদন্ত চাইছে।

তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন ঋণ আরো দারিদ্র্য আনবে। বিনিয়োগ ছাড়া ঋণ চাওয়া দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত, মহাসড়কে অবরোধ-ভাঙচুর
Next Article যশোরে একুশের কবিতা পাঠ ও সংবর্ধনা অনুষ্ঠান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 2 minutes ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 6 minutes ago
জাতীয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: তথ্যমন্ত্রী

By Tanvir 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 2 minutes ago
আন্তর্জাতিক

ইরানিদের সতর্কতার পর হরমুজে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের জাহাজ

By Janmobhumi Desk 12 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?