By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানে ভারতের গোপন কিলিং মিশন: ওয়াশিংটন পোষ্ট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানে ভারতের গোপন কিলিং মিশন: ওয়াশিংটন পোষ্ট
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে ভারতের গোপন কিলিং মিশন: ওয়াশিংটন পোষ্ট

Last updated: 2025/01/02 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যেন পরস্পরের চিরশত্রু। জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূত্রপাত। এ পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ দুটি চারটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে।
কাশ্মির ইস্যু থেকে শুরু করে জঙ্গিবাদ, এমন কোনো বিষয় নেই যা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ নেই।
ভারতে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনে সবিস্তারে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
‘ইন ইন্ডিয়া’স শেডো ওয়ার উইথ পাকিন্তান, এ ক্যাম্পেইন অব কোভার্ট কিলিং’ শিরোনামে ওয়াশিংটন পোস্ট এ নিয়ে একটি বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে।
২০২১ সালের পর পাকিস্তানে সংগঠিত এই ধরনের ছয়টি গুপ্তহত্যার ঘটনা তদন্ত করেছে ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদন করতে পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা, সশস্ত্র দলের যোদ্ধাদের মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়।
এই প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্তহত্যার রূপরেখা প্রকাশিত হয়েছে। পাকিস্তানে সংগঠিত ভারতের গুপ্তহত্যার মিশনের সঙ্গে উত্তর আমেরিকায় সংগঠিত দেশটির গুপ্তহত্যার মিশনের মিল রয়েছে।
ভারতীয় গুপ্তহত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ টাম্বার ওপর হামলার ঘটনাটি সামনে আনা হয়। আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৩ সালে কোট লাখপাত কারাগারে ভারতীয় বন্দী সরবজিৎ সিংকে হত্যা করেছেন। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা উল্লেখ করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছে। তবে ২০২১ সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) একটি পদ্ধতিগত গুপ্তহত্যার কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত ছয়জন মানুষকে হত্যা করেছে র।
ওয়াশিংটন পোস্ট বলছে, পাকিস্তানে সংগঠিত গুপ্তহত্যায় সাধারণত স্থানীয় ছোট অপরাধী বা আফগান ভাড়াটেদের মাধ্যমে পরিচালিত হয়। এই অভিযানে কখনো ভারতীয় নাগরিকদের ব্যবহার করা হয়নি।
এই কাজে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করতে র কর্মকর্তারা দুবাইয়ের ব্যবসায়ীদের দালাল হিসেবে ব্যবহার করেছেন। এ ছাড়া টার্গেটকে নিরীক্ষণ, হত্যাকাণ্ড পরিচালনা ও অর্থ স্থানান্তরের জন্য পৃথক ও সিলোড টিম নিযুক্ত করা হয়েছে। এই সার্কেল বিভিন্ন মহাদেশে স্থাপিত অনিয়ন্ত্রিত ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কার্যকর হয়।
তবে র মাঝে মাঝে দুর্বল কৌশল ও কম প্রশিক্ষিত ঠিকাদার ব্যবহার করেছে, যা যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে হত্যাকাণ্ডগুলো মূলত জাতিসংঘ কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত দুটি গোষ্ঠীর সন্দেহভাজন নেতাদের লক্ষ্য করে করা হয়।
সংগঠন দুটি হলো লস্কর-ই-তাইবা এবং জইশ-ই-মুহাম্মদ। তাদের বিরুদ্ধে ভারতীয় সেনাদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে পরিচালিত ভারতের অনেক কার্যক্রম আগে কখনো প্রকাশিত হয়নি। গোপনীয়তা বজায় রাখতে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তারা কথা বলেছেন এবং এই বিষয়ে নানান তথ্য প্রদান করেছেন।
পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, আমাদের উদ্বেগের বিষয়টি যুক্তরাষ্ট্র ও কানাডার তদন্তের ওপর নির্ভরশীল না। ভারত কি শান্তিপূর্ণভাবে উঠে আসতে পারবে? আমাদের উত্তর হলো ‘না’।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিন্দুদের সরকারি চাকরিতে নিষিদ্ধের দাবি মিথ্যা
Next Article ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রভাব পড়বে না নিত্যপণ্যে: অর্থ উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?