By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানে সেনা সদর দপ্তরে হামলা মামলায় ইমরান গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানে সেনা সদর দপ্তরে হামলা মামলায় ইমরান গ্রেফতার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে সেনা সদর দপ্তরে হামলা মামলায় ইমরান গ্রেফতার

Last updated: 2024/01/10 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের সেনা সদর দপ্তরে (জিএইচকিউ) হামলা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।

সাইফার মামলায় ইমরানের মুক্তির পরোয়ানা জারি হওয়ার পরপরই তাকে জিএইচকিউ হামলাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত বছরের ৯ মের দাঙ্গা সম্পর্কিত মামলাগুলোর শুনানি ভিডিও লিংকের মাধ্যমে মঙ্গলবার অনিুষ্ঠিত হয়। ইমরান বর্তমানে দেশটির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন এবং শুনানিতে একাধিক স্টেশন হাউস অফিসার (এসএইচও) উপস্থিত ছিলেন।

শুনানির সময় সেনা সদর দপ্তরে হামলা মামলায় ইমরানের রিমান্ড মঞ্জুর করতে আদালতের কাছে আবেদন করেন এক কর্মকর্তা। পরে বিচারক মালিক ইজাজের সভাপতিত্বে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত আইনি যুক্তির সমাপ্তির পর ৯ মে দাঙ্গা সংক্রান্ত ১২টি মামলায় ইমরান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সিদ্ধান্তের পর সকল থানার তদন্ত দলগুলোকে আদিয়ালা কারাগারের সীমানার মধ্যে ইমরান খানের জড়িত থাকার বিষয়ে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতাকে জেল প্রাঙ্গণ থেকে সরানো যাবে না।

আদালত আপাতত শুনানি স্থগিত করেছেন এবং আগামী ১১ জানুয়ারির মধ্যে বিস্তৃত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ১১ জানুয়ারি সকাল ১০টায় আদিয়ালা কারাগার প্রাঙ্গণে হওয়ার কথা রয়েছে।

এর একদিন আগে অবশ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলার শুনানির জন্য গঠিত বিশেষ আদালত সাইফার মামলায় ইমরান খানের মুক্তির আদেশ জারি করে। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন ইমরানের মুক্তির আদেশ জারি করে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়েছে এবং অন্য কোনও মামলায় আটক না থাকলে তাকে মুক্তি দেওয়া হবে।

অবশ্য মুক্তির আদেশ থাকা সত্ত্বেও তোশাখানা এবং ১৯০ মিলিয়ন পাউন্ড আল-কাদির ট্রাস্ট কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার কারণে ইমরান কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত বছরের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেফতার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে। আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ইমরান খানকে গ্রেফতারের ফলে পাকিস্তানে যে অস্থিরতা শুরু হয় তা টানা চারদিন অব্যাহত ছিল এবং এতে কমপক্ষে ১০ বিক্ষোভকারীর মৃত্যু ও বহু সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়ে যায়।

এছাড়া পাকিস্তানের ইতিহাসে সেবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাওয়ালপিন্ডিতে দেশটির সেনা সদর দপ্তরে (জিএইচকিউ) প্রবেশ করে এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সামরিক বাহিনী ৯ মেকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করে এবং সেনা আইনের অধীনে বিক্ষোভকারীদের বিচার করার সিদ্ধান্ত নেয়।

পরে শীর্ষ আদালতের হস্তক্ষেপে ইমরান কারাগার থেকে মুক্তি পলেও তার দল পিটিআইয়ের ওপর নেমে আসে ব্যাপক দমন-পীড়ন। সহিংসতা এবং সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে শত শত পিটিআই কর্মী এবং সিনিয়র নেতাদের কারাগারে বন্দি করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুয়ার অ্যাপে জড়ালেন জয়া, ফারিয়া ও অপু বিশ্বাস
Next Article বিপিএলে কোন দলের কোচ কে?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?