By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাগলীটা মা’ হবে, বাবা হবে না কেউ!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > পাগলীটা মা’ হবে, বাবা হবে না কেউ!
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

পাগলীটা মা’ হবে, বাবা হবে না কেউ!

Last updated: 2023/11/19 at 6:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শ্যামল দত্ত চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় অজ্ঞাত মানসিক ভারসম্যহীন ৩৬ সপ্তাহের গর্ভবতী এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, যে কোন সময় ওই নারীর সন্তান প্রসব হতে পারে। তবে এই সন্তানের বাবা কে এটা কেউ জানেনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মানসিক ভারসম্যহীন ওই নারী গত দুইদিন ধরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামে অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানান। পরে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ সন্তান সম্ভাবা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. আল ইমরান বলেন, নাম ও পরিচয়হীন মানসিক ভারস্যহীন ওই নারী বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার আরও বলেন, পরীক্ষার পর গাইনি চিকিৎসকরা ধারণা করছেন নারীটির আগেও বাচ্চা হয়েছে এবং সেটা নরমাল ডেলিভারিতে হয়েছে। সে কারণে এবারও ওই নারীর নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা জানিয়েছেন, স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ওই নারীকে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ফলমূল কিনে পাঠিয়েছেন। তিনি প্রতিনিয়ত সাংবাদিক ও স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে নারীটির খোঁজ খবর নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, তবে নারীটি মা হতে চললেও বাবা হবে না কেউ!
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ পর্যন্ত অনেকেই বিভিন্ন মাধ্যমে ওই নারীর অনাগত সন্তানকে দত্তক নেয়ার আবেদন করেছেন। তবে আমরা চেষ্টা করছি ওই নারীর পরিবারকে খুঁজে বের করার জন্য। অথবা এমন কোন সেল্টার হোমে রাখার চেষ্টা করা হচ্ছে যেখানে তার অনাগত সন্তানের সাথে ওই নারীকেও রাখা যাবে। যদি কারও পরিচিত বা কেউ যদি ওই নারী বা তার পরিবারের সন্ধান পান তাহলে দ্রুত চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার ০১৭১৬৪৬৬৫৮৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪জনের জেল-জরিমানা
Next Article চৌগাছায় গরুর গাড়ির চাপায় যুবকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
খুলনামহানগর

সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যুর ঘটনায় খুবি প্রশাসনের মামলা দায়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
খুলনামহানগর

নাম ও ছবি ব্যবহার না করতে খুলনা বিএনপির জরুরি নির্দেশনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?