By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা মরিয়ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা মরিয়ম
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা মরিয়ম

Last updated: 2024/02/14 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন। খবর জিও নিউজের।

মরিয়ম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে। বর্তমানে তিনি পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নওয়াজ শরিফের ভাই ও মরিয়মের চাচা শাহবাজ নিজেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরিফও একসময় প্রদেশটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই একটি পাঞ্জাব।

পাকিস্তান নির্বাচন কমিশনের (পিইসি) ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, ২৯৭টি আসনের (একটি স্থগিত) পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নওয়াজের দল ১৩৭ আসনে জয় পেয়েছে, একক দল হিসেবে যা সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০ আসন।

পাঞ্জাবে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৩৮ আসনে। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রার্থীদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থন পেয়েছেন। বাকি ২২ জন নির্দলীয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিষ-বর্জ্যে ধ্বংস হচ্ছে সুন্দরবন!
Next Article খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২২ এপ্রিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 6 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 6 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 12 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?