By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাটকেলঘাটায় ৮৩ টি পূজা মন্ডপে চলছে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > পাটকেলঘাটায় ৮৩ টি পূজা মন্ডপে চলছে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পাটকেলঘাটায় ৮৩ টি পূজা মন্ডপে চলছে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি

Last updated: 2024/10/06 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন/আজ বাজাক কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষন বল দূর্গা মায়কি” সনাতন ধর্মীরা গানের তালে তালে নেচে গেয়ে উপভোগ করবে শারদীয় দূর্গাপূজা। সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূঁজা ৯ অক্টোবর শুরু হবে। প্রতিবছর অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দূর্গার আগমন ঘটে। হিন্দু ধর্মালম্বীদের ধর্মানুসারে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগের মধ্যে ত্রেতা যুগের অবতর রাজা রামচন্দ্রের আমল থেকে এই দূর্গাপূঁজা পালন হয়ে আসছে। অশুভ শক্তি অসুরের অত্যাচারে মানবকুল এমনকি দেবতাকুলও অতিষ্ট হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ঈশ্বর তার সকল শক্তি একিভুত করে নারী মূর্তি ধারণ করে দেবী দূর্গাকে ধরণিতে পাঠায়। দেবী দূর্গা অশুভ অশুরকে পরাজিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।
মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫দিন ব্যাপী বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা পরিসমাপ্তি ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরীর কারিগররা এসেছিল মূর্তি তৈরী করার কাজে। বড় ছোটো সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো বাংলায় দূর্গা পূজার হাওয়া বইছে। মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষী, মা সরস্বতী, শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদের ও পূজা করা হয়। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। কাঁশফোটা শরতের শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মীদের ঘরে ঘরে খুশির আমেজ বিরাজ করছে। পাটকেলঘাটা বাজারের বিপণী গুলোতে ১৫-২০ দিন ধরে চলছে কেনা-কাটার উপচে পড়া ভিড়। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রুপ দিতে মাস খানেক আগের থেকে সকাল থেকে শুরু করে রাতভর চলছিল প্রতিমা তৈরির কাজ । উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্রে করে মহা-মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব। আর দূর্গাপূজাকে সামনে রেখে পাটকেলঘাটা ৮৩ টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে। মূর্তি গড়া শেষে কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় রঙে ফুটিয়ে তোলা হয়েছে নানা রঙের প্রতিমা। দেবীকে স্বাগত জানাচ্ছে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এবার পাটকেলঘাটা থানায় মোট ৮৩ টি পূজামন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাটকেলঘাটার ৫টি ইউনিয়নের মধ্যে ধানদিয়া- ১৭, নগরঘাটা- ৯, সরুলিয়া- ২১, কুমিরা- ১৪, খলিষখালী- ২২ টি মোট ৮৩টি। তিনি আরো বলেন, চলতি দূর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিতে পালন করার লক্ষ্যে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ কঠোর নজরদারির মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তালা উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবারের পূজা নিরাপত্তা সহ উদযাপিত হবে। তবে থানার কয়েকটি এলাকায় বন্যায় কবলিত হওয়ায় স্বাভাবিকভাবে পূজা উদযাপন করতে ব্যহত হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনএসআইয়ের সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা
Next Article সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago
নড়াইল

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?