By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাঠ্যবই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পাঠ্যবই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী
জাতীয়

পাঠ্যবই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

Last updated: 2023/01/31 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

রাজশাহী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে। তবে এ নিয়ে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃতী শিক্ষার্থীদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরও বলেন, বইয়ে যা নেই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আপনারা গুজবে কান দেবেন না। চিলে কান নিয়েছে বলে চিলের পেছনে না দৌঁড়ে নিজের কানে হাত দিয়ে দেখুন কান নিজের কাছে আছে কিনা। তিনি বলেন, যা ভুল হয়েছে তা সংশোধন করা হয়েছে এবং আরও করা হচ্ছে। এজন্য কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করছে। পাঠ্যবইয়ের ভুল ধরিয়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা চান এবং তা সংশোধনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫টি শিক্ষাবর্ষের স্নাতক ও ৬টি শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করেন তিনি। বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে চারুকলা, প্রকৌশল, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, জীব ও ভূবিজ্ঞান, কৃষি এবং কলা অনুষদের ৯৬ জনকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যংক’, দর্শন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের দুজন শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ প্রদান করা হয়। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুরশেদুল কবীর।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদার নাইকো মামলার শুনানি পেছাল
Next Article ২৭ দিনে প্রবাসী আয় ১৬৭ কোটি ডলার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 4 hours ago
জাতীয়

মশা মারতে এবার যুক্তরাষ্ট্র থেকে ওষুধ আনছে ডিএনসিসি

By Nayon Islam 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?