By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও টাকা বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও টাকা বিতরণ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও টাকা বিতরণ

Last updated: 2024/07/30 at 5:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পিরোজপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় রিমাল-এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার সকালে নাজিরপুর উপজেলার ১০১ টি ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ পুন: নির্মাণ ও মেরামত ব্যয় বাবদ ৫ হাজার টাকার চেক প্রদান এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এসময় প্রধান অতিথি বলেন, যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সিডর আইলা মতো প্রাকৃতিক দুর্যোগে সময় তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যাদের ঘর ছিল না তিনি তাদের ঘর দিয়েছেন। অতি সম্প্রতি ঘটে যাওয়া জামায়াত শিবির ও বিএনপি’র সৃষ্ট অগ্নি সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এদের বিচারের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রের সম্পত্তি যারা ধ্বংস করেছে, আমাদের গর্বের মেট্রো রেলের স্টেশন যারা পুড়িয়ে দিয়েছে এবং আপনাদের যেখান থেকে সাহায্য সহায়তা করা হয় সেই দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয় এবং পদ্মা সেতু নির্মানের সকল কর্মকান্ড যেভবন থেকে পরিচালিত হত সেই সেতু ভবনে আগুন লাগিয়েছে, তাদের দেশের মানুষ কখনও ক্ষমা করবে না। তিনি শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নাজিরপুর-পিরোজপুর সদর-ইন্দুরকানী সহ এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেকুটিয়া সেতু ও পাটগাতি সেতু নির্মাণ করে দিয়েছেন। এই পিরোজপুরে তিনি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক ও সেতু উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য একাডেমিক ভবন নির্মাণের ব্যবস্থা করেছেন। জেলার নাজিরপুর উপজেলার ১০১ টি ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ পুন: নির্মাণ ও মেরামত ব্যয় বাবদ ৫ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে নিজ নিজ বাড়িতে এই ঢেউটিন পরিবহন বাবদ নগদ ২৫০ টাকা প্রদান করা হয়। উল্লেখ্য ইতোপূর্বে প্রতিবান্ডিল ঢেউটিন এর সাথে ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকা দেয়া হলেও এখন ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হচ্ছে। এ উপলক্ষ্যে নাজিরপুর উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি শ ম রেজাউল করিম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহিন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু। এ সময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ ও ক্ষতিগ্রস্থ ঘরের মালিকরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
Next Article যশোরে ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতার স্ত্রী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 13 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 16 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 13 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 22 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?