By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পুঁজিবাজারে আবারও দরপতন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > পুঁজিবাজারে আবারও দরপতন
অর্থনীতিতাজা খবর

পুঁজিবাজারে আবারও দরপতন

Last updated: 2023/10/03 at 4:04 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দিনভর শেয়ার বিক্রির চাপে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩ অক্টোবর) পুঁজিবাজারে দরপতন হয়েছে। বিমা এবং ওষুধসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

ফলে সোমবার উত্থানের পর আজ মঙ্গলবার আবারও পুঁজিবাজারে দরপতন হলো। গত রোববারও পুঁজিবাজারে দরপতন হয়েছিল। আজ বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় মাত্র ১০৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। তার বিপরীতে দাম বেড়েছে মাত্র ৩৮টি কোম্পানির। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

এদিন বাজারে লেনদেন হওয়া ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির। বিপরীতে কমেছে ১০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাজারে ৯ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৮৬২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৯৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল দেশবন্ধু পলিমারের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে সিটি জেনারেল ইনস্যুরেন্স, রয়েল টিউলিপ সি পার্ল, রিপাবলিক ইনস্যুরেন্স, ফুয়াং ফুড, ইউনিয়ন ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স এবং প্রভাতি ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

অন্যদিকে, সিএসইয়ের প্রধান সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৬ পয়েন্টে। সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭০টির।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২১৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৪১ টাকার শেয়ার।

করেস্পন্ডেন্ট October 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অ্যাশেজের অনুকরণে জিন্নাহ-গান্ধী ট্রফির প্রস্তাব পাকিস্তানের
Next Article জরায়ু ক্যানসার প্রতিরোধে ঢাকায় এইচপিভি টিকাদান শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতি

প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
জাতীয়তাজা খবর

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌দ্রুত জলবায়ু পরিবর্তনের ধাক্কায় কৃষি বিপর্যয়ে

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?