By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে : ডিসি রাশিদা বেগম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে : ডিসি রাশিদা বেগম
জেলার খবর

পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে : ডিসি রাশিদা বেগম

Last updated: 2023/01/30 at 1:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

খুলনা : “সৃষ্টির যা কল্যাণকর অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর।” পুরুষের সাথে যখন কোন কাজে নারীর হাতের ছোয়া লাগে তখন সেটি হয় দৃষ্টি নন্দন। আবার ওই নারীর অনুশাসন এবং মায়ের মমতা দিয়েও সুন্দর সমাজ রাষ্ট্র গঠণ করা যায়। যেমনটি দেখিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার রাশিদা বেগম। যেখানে নারীরা শুধুই ঘর ও সন্তানকে মানুষ করতো আজ সেখানে নারীর সেই হাত দিয়ে সমাজ ও রাষ্ট্র শাসন করছেন। সন্তান সংসার সামলানোর পাশাপাশি যিনি ঘরও সামলাচ্ছেন সমাজও পরিচ্ছন করছেন। ব্যতিক্রমধর্মী এই পুলিশ অফিসার ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী। শিক্ষা জীবন থেকেই যিনি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে রাতদিন পড়াশোনা করে বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হন। চলে আসেন পুলিশ প্রশাসনে। পেছনে আর থেমে থাকেননি তিনি। অবিরাম গতিতে চলছেন সমাজ সংস্কার করে। কাজ করছেন জনগণ ও দেশের কল্যাণে । ’পুলিশ জনগণের বন্ধু’ তিনি এই বাক্যটির উৎকৃষ্টতা প্রমাণ করেছেন। অর্জন করেছেন ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। বর্তমানে রাশিদা বেগম এসপি পদমর্যাদায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে সিটি এসবি ইউনিটের দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে তিনি পিপিএম পদক লাভ করেন। পুরুষের পাশাপাশি নারীর দু’টি হাত দেশ ও জাতিকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে।

তার দেয়া বিশেষ সাক্ষাৎকারে ছোটবেলায় ফেলে আসা দিনগুলোর কিছুটা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, রাশিদা বেগমের জন্মস্থান কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। পিতা সরকারী চাকুরী করার সুবাদে শৈশব কেটেছে শরীয়তপুর ডামুড্যা উপজেলায়। ১৯৮৮ সালে ডামুড্যা গার্লস হাই স্কুল থেকে তিনি ৮ম শ্রেনিতে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এসময়ে বয়েজ স্কুল এবং উপজেলা চেয়ারম্যান তাকে শুভেচ্ছা উপহার দেন। যা তাকে আরো অনুপ্রাণিত করেছে বলে তিনি জানান। ফলে ১৯৯০ সালে একই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তার শৈশব কেটেছে ডামুড্যায়। ১৯৯২ সালে তিনি ঢাকার বেগম বদরুজন্নেসা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিতে থাকেন। ২০০১ সালে তিনি বিসিএসের ২২তম ব্যাচে প্রশাসন ক্যাডারে কৃতিত্বেও সাথে উর্ত্তীণ হন। ২০০৩ সালে চাকুরীতে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে। সেখানে তিনি এএসপি পদে দায়িত্ব গ্রহণ করেন বলে তিনি জানান।
চাকুরীজীবন নিয়ে আলাপকালে তিনি বলেন, একটি ধর্ষণের অভিযোগ তদন্তে বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন আমি সোনাডাঙ্গা থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি। এমন এক সময় একজন নারী গণধর্ষনের অভিযোগ নিয়ে থানায় আসেন। এরপর নারীর অভিযোগ আমলে নিয়ে মেডিকেলের ওসিসি এবং ঘটনা স্থল পর্যবেক্ষন করা হয়। ঘটনাটি তদন্তে দেখা যায়, ভিক্টিম ও তার পরিবারের কথায় বিশদ তারতম্য রয়েছে। তখন দু’পক্ষের কথায় গণধর্ষনের ঘটনাটি সন্দেহের সৃষ্টি হয়। তখন বিষয়টি পুলিশের সন্দেহের চোখে দেখে গণধর্ষনকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলা করতে আসা নারী স্বীকার করেন যে, প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি এ ঘটনা সাজানো হয়েছে। মামলা রুজু হওয়ার পূর্বেই ঘটনার পিছনের ঘটনা তদন্তে বেরিয়ে আসে এবং মামলা রুজুর পূর্বেই প্রকৃত রহস্য উদঘাটিত হয়। এটা আমার কর্মজীবনে একটি স্মরনীয় ঘটনা হিসেবে হৃদয়ের স্মৃতিতে রয়ে গেছে।
২০১৬ সালে নগর বিশেষ গোয়েন্দা শাখায় যোগদান করেন তিনি। বিভিন্ন অপরাধ মূলক বিষয় অনুসন্ধান ও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন তিনি। কিশোর গ্যাং-এর বিষয়টি উল্লেখ করে সকলের উদ্দেশ্যে বলেন, প্রতিটি পরিবারের সন্তানরা কখন কোথায় যাচ্ছে? কাদের সাথে মিশছে? কখন ঘরে ফিরছে? এসব বিষয়ে সকল পিতা-মাতাকে নজরদারী রাখতে হবে। লেখাপড়াতে ফাঁকি দিয়ে আড্ডায় সময় নষ্ট করছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। যাতে করে কিশোর ও যুবসমাজ ধ্বংসের পথে পা বাড়াতে না পারে। খুলনাতে অপরাধজনক কর্মকান্ডে যুব সমাজ না জড়িয়ে পড়ে এ জন্য বর্তমানে তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করছেন।
উল্লেখ্য, সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা, দক্ষতা বৃদ্ধি,গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন বা অপরাধীকে আইনের আওতায় আনা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২০২০ সালে ৫০ জনকে পিপিএম পদক দেওয়া হয়। পদকপ্রাপ্ত পাঁচজন নারী পুলিশ সদস্যের মধ্যে রাশিদা বেগম একজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় তাঁতীলীগের সভাপতির সংবাদ সম্মেলন 
Next Article মোরেলগঞ্জে চেতনানাশক খাবার খেয়ে ৪জন হাসাপাতালে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?