By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

Last updated: 2023/06/14 at 12:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। পুলিশ সুপার-এসপি পদমর্যাদার ২২ জন এবং উপপুলিশ মহাপরিদর্শক-ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

রংপুরের পুলিশ কমিশনার নুরে আলম মিনাকে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। মো. মনিরুজ্জমানকে এন্টি টেররিজম ইউনিট উপপুলিশ মহাপরিদর্শক থেকে রংপুরের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ডিআইজি পদমর্যাদার শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে মেট্টোরেল ইউনিটের ডিআইজি করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এরমধ্যে নীলফামারারীর এসপি মোস্তাফিজুর রহমানকে নরসিংদীর এসপি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার গোলাম সবুরকে নীলফামারীর এসপি করা হয়েছে। শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁর এসপি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরের এসপি করা হয়েছে। ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরের এসপি করা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জের এসপি করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. আলমাস খানকে মুন্সীগঞ্জের এসপি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আব্দুর রকিবকে কুষ্টিয়ার এসপি করা হয়েছে। পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জের এসপি করা হয়েছে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাইদুর রহমানকে খুলনার এসপি করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি অ্যান্ড ব্যাটালিয়ান-১ এর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরের এসপি করা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলার এসপি করা হয়েছে এবং মাদারীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুরের এসপি করা হয়েছে।

আরেকটি আদেশে নরসিংদীর এসপি কাজী আশরাফুল আজীমকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। নওগাঁর এসপি মো. রাশিদুল হককে টুরিস্ট পুলিশের এসপি করা হয়েছে। চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদফতরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার এসপি করা হয়েছে। মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইয়ের এসপি করা হয়েছে। কুষ্টিয়া জেলার এসপি মো. খায়রুল আলমকে হাইওয়ে পুলিশের এসপি করা হয়েছে। খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শফিকুল ইসলামকে মেট্টোরেলে পুলিশ সুপার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করে নাই : তথ্যমন্ত্রী
Next Article ভারত-পাকিস্তানে ভূমিকম্প
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 8 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 11 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 8 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 11 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 13 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?