By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুলিশের ওপর হামলা করে মাদককারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা, ২পুলিশ আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > পুলিশের ওপর হামলা করে মাদককারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা, ২পুলিশ আহত
ফিচারবাগেরহাট

পুলিশের ওপর হামলা করে মাদককারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা, ২পুলিশ আহত

Last updated: 2023/02/23 at 2:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় মাদকের আখড়ায় অভিযানকালে পুলিশের ওপর হামল চালিয়েছে মাদককারারিরা। এসময় পুলিশের হাত থেকে ইলিয়াস শিকাদর (৪০) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। সহযোগীদের হামলায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
আহত দুই পুলিশ সদস্য হলেন শরণখোলা থানার এএসআই শফিক ও কনস্টেবল মিলন হোসেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে। ওই বাড়ির বাগানে গাছের সঙ্গে বিশেষ কায়দায় তৈরী করা মাদকের আখড়ার টং ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। এঘটনায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার একজন চিহ্নিত মাদককারবারি। তিনি নিজ বাড়ির বাগানে গাছের সঙ্গে বিশেষ কায়দায় টংঘর তৈরী করে সেখানে বসে মাদকের কারবার করে আসছেন। এমনকি তার ওই আখড়ায় এসে দিনরাত মাদক সেবন করে বিভিন্ন এলাকার মাদকসেবীরা।
গোপন সুত্রে এই খবর জানতে পেরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে আখড়া থেকে মাদক কারবারি ইলিসকে আটক করে। এসময় তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর আক্রমন করে মাদককারবারি ইলিয়াসকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মাদকের আখড়ার টংঘরটি ভেঙে দেওয়া হয়েছে।
ওসি ইকরাম হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় রশিদ শিকদারের ছেলে মাদককারবারি ইলিয়াস শিকদার, স্ত্রী রূপালি বেগম, মেয়ে আঁখি আক্তার, ভাই ফারুক শিকদার, নাছির শিকদার এবং একই গ্রামের দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার ও সালাম শরিফের ছেলে সাইফুল শরিফসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সঙ্গে জড়িত। তার বাড়িতে বসেই এই ব্যবসা পরিচালনা করেন। তার আখড়ায় দিনরাত মাদকের আসর বসে। কিন্তু এই মাদক থেকে কোনোভাবেই ফেরানো যায়নি। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক কোটি ৬০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
Next Article খুলনায় মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 4 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 5 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 days ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?