By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পুলিশের গুলিতে চোখ হারানো মোশাররফও বিচার চান এডিসি হারুনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পুলিশের গুলিতে চোখ হারানো মোশাররফও বিচার চান এডিসি হারুনের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পুলিশের গুলিতে চোখ হারানো মোশাররফও বিচার চান এডিসি হারুনের

Last updated: 2023/09/12 at 6:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২২ সালের ১৮ এপ্রিল। তখন রমজান মাস। নিউমার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শুরুতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষের শুরু হয়। সেদিন ঘটনার শুরুতেই শিক্ষার্থীদের নিবৃত্ত করতে কলেজের ভেতর অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিশ। সেই গুলিতেই দুই চোখ হারান ঢাকা কলেজ ছাত্র মোশাররফ হাজারী।

ওই ঘটনার পরও আলোচনায় এসেছিলেন শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আলোচনায় আসা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। সংঘর্ষের পরদিনই ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন— ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশদাতা এডিসি হারুন অর রশিদ। পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ ভূমিকার অভিযোগ এনে ডিসি, এডিসির প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন শিক্ষার্থীরা।

সেদিনের সেই সংঘর্ষের পর প্রায় দেড় বছর চলে গেছে। তবে চোখের আলো আর ফিরে পাননি মোশাররফ।

ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে এডিসি হারুন নতুন করে আলোচনায় আসার পর তার বিচার চেয়েছেন সেই মোশাররফ।
সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি ঢাকা কলেজের হলে থাকতাম। ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেদিনের ওই ঘটনাটি এখনও দুঃস্বপ্ন মনে হয়। ঘুমের মধ্যে কখনও কখনও আঁতকে উঠি। ওই পরিস্থিতিতে সেদিন গুলি করার কোনো প্রয়োজনই ছিল না। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা সড়ক থেকে ক্যাম্পাসে চলে আসার পরও ঢাকা কলেজের দিকে টিয়ারগ্যাস, রাবার বুলেট, ছররা গুলি মারা হয়েছে। সে সময় ব্যবসায়ীদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মোশাররফ বলেন, আমার দুই চোখই এখন অন্ধ। মাথায় ৩০-৩৫টি ছররা গুলি এখনও আছে। এগুলো আর বের করা সম্ভব না। আমাকে যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।

তিনি বলেন, ওই সময় বলা হলো আমাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে আর চিকিৎসার সমস্ত খরচ সরকার থেকে বহন করা হবে। আমি মাত্র এক লাখ টাকা পেয়েছি সরকার থেকে ৷

নিজের পরিবারের উদ্যোগে উন্নত চিকিৎসার ব্যবস্থা করিয়েও কোনো লাভ হয়নি জানিয়ে মোশারফ আরও বলেন, আমি উন্নত চিকিৎসার জন্য দুই বার ভারতে গিয়েছি পরিবারের জমি বিক্রি করে। এতেও কোনো লাভ হয়নি। চোখে আলো দেখার আশা ছেড়ে দিয়েছি। বাবার একটা ছোটখাটো দোকান ছিল, সেটার ব্যাবসাও এখন ভালো না। আমি এখন অসহায়। আমাকে দেখার মতো কেউ নেউ ৷ এখন সারাদিন বাড়িতেই বসে থাকি৷ যেহেতু চোখে দেখি না তাই কোনো কাজও করতে পারি না।

মোশাররফ বলেন, আমার অনার্স ফাইনাল পরীক্ষার কিছুদিন আগেই এই ঘটনা ঘটে। আমি সুস্থ থাকলে আজ হয়তো চাকরি করে পরিবারের হাল ধরতাম। সেই সুযোগও আর নেই। আমি নিজেই তো অসহায়। সরকার আমাকে কোনো কর্মের ব্যবস্থা করলে আমি উপকৃত হতাম।

তিনি আরও বলেন, ঘটনার পর জানতে পারি এডিসি হারুনের নির্দেশে আমাদের ওপর গুলি করা হয় ৷ আমি কার কাছে বিচার চাইবো? পুলিশ তো সরকারি বাহিনী। তাদের বিরুদ্ধে তো থানায় জিডিও করতে পারব না। গতকাল ছাত্রলীগের এক বড় ভাই বললো সেই এডিসি হারুন নাকি ছাত্রলীগের দুই বড় ভাইকে অনেক মেরেছে। এসব ঘটনার বিচার হওয়া দরকার।

গত বছরের ওই সংঘর্ষের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিউমার্কেট থানার ওসিকে বদলি করা হলেও নিজ পদে বহাল থাকেন এডিসি হারুন।

গুলি শেষ হয়ে গেছে বললে এডিসি হারুন সেদিন এক পুলিশ সদস্যকে চড়ও মেরেছিলেন। ওই ঘটনার ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে বিচারের দাবিতে মানববন্ধন
Next Article ডিসির বক্তব্য বিকৃত করে প্রচার হয়েছে কি-না, যাচাই হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?