By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল

Last updated: 2024/06/23 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পুলিশ বাহিনীর ৪০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

আজ রোববার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপপুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে উপপুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জে পদায়ন করা হয়েছে।

ম্যাস র‌্যাপিড ট্রান্সজিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. সাইফুলককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) মো. নিশারুল আরিফকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরির্দশক হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মহা. আশরাফুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটেলিয়নের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপুরিদর্শক পদে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাজবুবুর রহমানকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক এস. এম মোস্তাক আহমেদ খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. জামিল হাসানকে হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ পরিদর্শক মোল্যা নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে ডিএমপির উপপুলিশ কমিশনার পদ থেকে মো. শাহজাহানকে রংপুর জেলা পুলিশ সুপার। মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার। মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনী জেলা পুলিশ সুপার। মো. আ. আহাদকে পাবনা জেলা পুলিশ সুপার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে সিলেট জেলায়। পটুয়াখালী জেলা পুলিশ সুপারকে মো. সাইদুল ইসলামকে বদলি করা হয়েছে কুমিল্লা জেলায়। বরগুনা জেলা পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বদলি করা হয়েছে পটুয়াখালী জেলায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বদলি করা হয়েছে বরগুনা জেলা পুলিশ সুপার পদে। ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানকে বদলি করা হয়েছে বগুড়া জেলায়। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুরকে বদলি করা হয়েছে টাঙ্গাইল জেলায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে বদলি করা হয়েছে নীলফামারী জেলায়। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে বদলি করা হয়েছে যশোর জেলায়। বিশেষ শাখার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে বদলি করা হয়েছে মাদারীপুর জেলায়। আর পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম. এন. মোর্শেদকে বদলি করা হয়েছে সুনামগঞ্জ জেলায়।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করে আনা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
Next Article মুক্তির আগেই ‘কল্কি’র আয় ৪০০ কোটি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 8 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?