By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪
আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪

Last updated: 2023/01/29 at 6:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি রাশিয়ার দখলে রয়েছে এবং হাসপাতালে হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। রবিবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে একটি হাসপাতালে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছে রাশিয়া। এই হামলায় ১৪ জন নিহতের পাশাপাশি ২৪ জন রোগী ও চিকিৎসা কর্মী আহত হয়েছেন। এদিকে এই হামলাকে যুদ্ধাপরাধ বলেও দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে শনিবার ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ব ইউক্রেনের রাশিয়ান-নিয়ন্ত্রিত নোভোয়াইডারের একটি হাসপাতালে এই হামলার ঘটনা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেন এই আক্রমণটি পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিচিত কার্যকর বেসামরিক চিকিৎসা স্থপনায় ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে জড়িত সকলকে খুঁজে বের করে জবাবদিহি করা হবে। এতে আরও বলা হয়েছে, বেসামরিক ও সামরিক চিকিৎসকরা ওই হাসপাতালে স্থানীয় লোকজন এবং সৈন্যদের চিকিৎসার জন্য অনেক মাস ধরে কাজ করছেন। আল জাজিরা বলছে, টানা ১১ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। গত বছর রুশ আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে বারবারই যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। দীর্ঘ এই সংঘাতে ইউক্রেনে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর আর্টিলারি ও বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে পূর্ব ইউক্রেনের কনস্টান্টিনিভকা শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন বলে শনিবার স্থানীয় গভর্নর জানিয়েছেন। এছাড়া ওই হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘রাশিয়ানরা একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। এতে চারটি বহুতল ভবন, একটি হোটেল, গ্যারেজ এবং বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাভলো কিরিলেঙ্কোর টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলোতে রুশ হামলার পর অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর জানালা উড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এছাড়া পুড়ে যাওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষের ছবিও দেখা যাচ্ছে সেখানে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া একাধিক রকেট লঞ্চার দিয়ে কনস্টান্টিনিভকা শহরে হামলা চালিয়েছে।মূলত প্রায় এক বছর ধরে চালানো এই আগ্রাসনে রাশিয়া দোনেতস্ক অঞ্চলের পুরোটা দখলে নিতে লড়াই করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানে ২৬ দিনে ৫৫ জনের ফাঁসি
Next Article নিউজিল্যান্ডে বন্যায় ৩ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?