By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পেঁয়াজের ঝাঁজে নাকাল ডুমুরিয়ায় সবজির বাজারে স্বস্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পেঁয়াজের ঝাঁজে নাকাল ডুমুরিয়ায় সবজির বাজারে স্বস্তি
খুলনাতাজা খবর

পেঁয়াজের ঝাঁজে নাকাল ডুমুরিয়ায় সবজির বাজারে স্বস্তি

Last updated: 2025/11/12 at 3:17 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলা এক সপ্তাহের ব্যবধানে দেশের খুচরা বাজারে নিত্যণ্যের দামে বড় পরিবর্তন দেখা গেছে। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দামে। নিত্যপণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। গত সপ্তাহে বিক্রি হওয়া ৮০ টাকার পেঁয়াজ ক্রেতাদের এখন কিনতে হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা দরে। অন্যদিকে,ওদিকে বাজারে কিছুটা নিম্নমুখী রয়েছে চালের দাম। বাজার ঘুরে দেখা যায়, জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। চালের দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে। শম্পা কাটারি, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এছাড়া জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হচ্ছে ৭০-৭৬ টাকায়। বিক্রেতারা বলছেন,এই চালগুলোর দাম গত এক সপ্তাহে কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। তবে মোটা ধরনের বিআর ২৮ চালের দাম স্থির রয়েছে আগের মতোই কেজিপ্রতি ৫৮-৬০ টাকায়। অন্যদিকে পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও কমে বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৫২-৫৩ টাকা দরে। মুরগির বাজারেও দেখা গেছে উর্ধ্বমুখী প্রবণতা, বিশেষ করে দেশি মুরগির দামে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকায়, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা কেজিতে। দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। ক্রেতারা অভিযোগ করছেন, দেশি মুরগির দাম এতটাই বেড়েছে যে বাধ্য হয়ে তাঁদের ব্রয়লার মুরগির দিকেই ঝুঁকতে হচ্ছে। তবে ডিম ও মাছের দামের কোন পরিবর্তন দেখা যায়নি। বাজারে ফার্মের মুরগির ডিম ডজন ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪২০ টাকা, মাঝারি রুই ৩০০-৩২০ টাকা ও ছোট রুই ২৫০- ২৮০ টাকা কেজি দরে। কাতল মাছের দাম ৩৮০-৪৫০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০- ২৩০ টাকা, এবং তেলাপিয়া ১৫০- ২২০ টাকা, সিলভারকার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, কালবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জন্মভূমি ডেস্ক November 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিবিসি বাংলার প্রতিবেদন : ‘লকডাউন’ রুখে দেওয়ার ঘোষণা পুলিশের, কী করবে আওয়ামী লীগ
Next Article রাজধানীর মধ্য বাড্ডায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকতাজা খবর

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?