By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পেশার ৫০ বছর পূর্তিতে পাইকগাছায় আইনজীবী সবুরকে সংবর্ধনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পেশার ৫০ বছর পূর্তিতে পাইকগাছায় আইনজীবী সবুরকে সংবর্ধনা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পেশার ৫০ বছর পূর্তিতে পাইকগাছায় আইনজীবী সবুরকে সংবর্ধনা

Last updated: 2023/11/26 at 3:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় প্রবীণ আইনজীবী জিএ সবুরের আইন পেশার ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী সমিতি বার্ষিক প্রীতিভোজ, কৃতি ছেলে-মেয়েদের সংবর্ধনা ও প্রকাশিত স্মরণিকা সুবর্ণ জয়ন্তী মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পঙ্কজ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবীণ আইনজীবী জিএ সবুরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান। বিচারপতি একসময়ে পাইকগাছা আদালতের সাবেক সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংবর্ধনা সভায় সকালের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। এ আইনের শাসন, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অবিচল থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন, খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, বিচারপতি এসএম কুদ্দুস জামান এর সহধর্মীনি মিসেস মোশতারী জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা, যুগ্ম জেলা ও দায়রা জজ ফয়সাল আল মামুন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওসার, যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, মনিরামপুরের সহকারী জজ সুজাতা আমিন, পাইকগাছার সহকারী জজ মোরশেদুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর ও সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল, জিএম আব্দুস সাত্তার, সিনিয়র আইনজীবী বিপ্লব কান্তি মন্ডল ও শফিকুল ইসলাম কচি। এসময়ে আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি নেতার ভাইয়ের ইন্তেকালে শোক
Next Article যবিপ্রবিতে দিনব্যাপী বেল্টার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 42 minutes ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 43 minutes ago
আন্তর্জাতিক

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

By Staff Reporter 43 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 42 minutes ago
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?