By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার করার প্রস্তাব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার করার প্রস্তাব
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার করার প্রস্তাব

Last updated: 2023/11/07 at 4:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পোশাক শ্রমিকদের জন্য নতুন করে আরও ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে মোট ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর তোপখানায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে নতুন করে এই প্রস্তাব তুলে ধরেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।

এর আগের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন।

এই প্রস্তাবের শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে অনেক পার্থক্য থাকায় বোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বোর্ডের চেয়ারম্যান ও মালিকপক্ষ।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনিসহ শ্রমিক নেতারা।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, আজকে একটি প্রস্তাব জমা দিয়েছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিন দুপুর ১২টায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সভায় উপস্থিত হন। এছাড়া মালিক পক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। মঙ্গলবার সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হয়। দুপুর দেড়টায় বৈঠকটি শেষ হয়।

এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাকশ্রমিকরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৩৩ কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পাঠাতে চায় ইসি
Next Article পুলিশের জ্যাকেট গায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এসআই প্রত্যাহার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?