By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রতিদিন অন্তত ১৮০০ আসামি গ্রেফতার হয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রতিদিন অন্তত ১৮০০ আসামি গ্রেফতার হয়
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন অন্তত ১৮০০ আসামি গ্রেফতার হয়

Last updated: 2023/12/31 at 1:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গত ২৮ অক্টোবর বিএনপির মহসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পর থেকেই দলটির নেতাকর্মীকে গ্রেফতার চলছে বলে পুলিশের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। যদিও বারবারই পুলিশ জানিয়ে আসছে, মামলা না থাকলে কাউকে গ্রেফতার করা হয়নি। শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পুলিশ সদর দপ্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনেও একই তথ্য জানালেন ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন। একইসঙ্গে জানিয়েছেন, প্রতিদিন গড়ে কতোজন গ্রেফতার হয়েছে। যদিও ২৮ অক্টেবর থেকে এ পর্যন্ত বিএনপির কতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তা বলতে পারেননি তিনি।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের কতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে, প্রতিদিন নিয়মিত মামলায় সারাদেশে গ্রেপ্তারি পরোয়ানাসহ নানা কারণে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ জনকে গ্রেফতার করা হয় ‘ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কারণে কোনো গ্রেফতার হয় না।’

আনোয়ার হোসেন বলেন, ‘যখন একটি জায়গায় মারামারি, বাসে অগ্নিসংযোগ ও অবরোধ হয় তখন সেই সংক্রান্ত একটা মামলা হয়। মামলায় যারা আসামি হয়, তাদের গ্রেফতার করা হয়। যেই সংখ্যাটা বাইরে বলা হয়, এটা একেবারেই অতিরঞ্জিত।’ তিনি আরও বলেন, ‘আমরা গ্রেফতার করার আগে বারবার চিন্তা করি, যে জড়িত শুধু তাকেই গ্রেফতার করা হয়।’

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল জানিয়ে আনোয়ার হোসেন বলেন, সেদিনের পরিস্থিতি আমরা মোকাবিলা করেছি। সেখানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছিল। পুলিশের অনেকগুলো অস্ত্র ছিনতাই হয়েছিল। এই ঘটনার পর থেকে যেটা বলা হয় রাজনৈতিক কর্মী। আমরা যখন গ্রেফতার করি তখন রাজনৈতিক কর্মী হিসেবে কাউকে গ্রেফতার করা হয় না। আমরা দেখি, কোনো একটা ঘটনার সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় যেন পরিস্থিতির আর অবনতি না ঘটে।’

লিফলেট বিতরণকারীদের কেন গ্রেফতার করা হচ্ছে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনকে প্রতিরোধ করা ও কার্যক্রমে বাধা সৃষ্টি করাটা কিন্তু অপরাধ। আমরা যদি নির্বাচনি আইনবিধি দেখি, তাহলে দেখবেন, একটা নির্বাচনি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, সেখানে বাধার সৃষ্টি করা যাবে না। বাধা সৃষ্টি করতে গেলেই সেখানে সংগত কারণেই একটা ব্যবস্থা নিতে হবে। তা না হলে আরও বড় ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা পৌর এলাকায় নির্বাচনী প্রচারে ব্যারিষ্টার নেওয়াজ
Next Article ভারতে সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 11 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 20 minutes ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 22 minutes ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 28 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?