By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
আন্তর্জাতিক

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

Last updated: 2025/10/12 at 1:46 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। আজ রোববার (১২ অক্টোবর) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
এ ছাড়া অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়িও দখল করেছে। সেইসঙ্গে পাক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে।
গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের।
প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নানগারহার এবং কুনারে পাকিস্তানি ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব প্রদেশের অবস্থান পাকিস্তান-আফগান সীমান্তে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এই হামলা চালায় এবং তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।’ নকভি আরও বলেন, ‘আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।’
পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব এবং কাতার উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

জন্মভূমি ডেস্ক October 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Next Article পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না : মির্জা ফখরুল
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 4 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?