By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান

Last updated: 2023/10/05 at 12:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে ইরান। গত দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশপথে যুদ্ধের নানা কৌশল প্রদর্শন করা হয় এবং সেখানেই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেওয়া হয়।

এর মাধ্যমে এবারই প্রথম ইরানে ড্রোন থেকে হামলা চালিয়ে অন্য একটি ড্রোন ধ্বংস করা হলো। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার বলেছেন, নিজের দেশে তৈরি ইরানের একটি ড্রোন সফলভাবে প্রথমবারের মতো আকাশ যুদ্ধের মিশন পরিচালনা করেছে। এতে ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য একটি ড্রোনকে হামলা ও ধ্বংস করা হয়।

বুধবার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্ড বলেছেন, ‘আকাশযুদ্ধের মহড়ার সময় একটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করে। এটি দেশে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা লক্ষ্যবস্তুকৃত ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি।’

তার দাবি, বিশ্বে আর মাত্র দুটি দেশ এই অত্যাধুনিক ও অত্যন্ত জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা রাখে। ইরানের সীমান্তবর্তী সাতটি প্রদেশে বিশাল এলাকাজুড়ে অনুষ্ঠিত এ মহড়ায় ইরানের সশস্ত্র বাহিনীর চারটি ডিভিশন অংশ নেয়।

এদিকে দুইদিন ধরে চলা এই মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো সফলভাবে সকল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর যৌথ মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ।

বুধবার তিনি বলেন, মহড়ায় রাডার-বিধ্বংসী ‘ওমিদ’ ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে হামলা চালাতে সক্ষম হয়েছে। এছাড়া ‘অরাশ’ কামিকাজে ড্রোন সফলভাবে ভূমি ও সাগরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মহড়ায় ইরানের ড্রোনগুলো স্মার্ট বোমা ব্যবহার করেছে বলেও জানান এই জেনারেল।

তিনি দাবি করেন, ‘মহড়ায় কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো স্মার্ট বোমা দিয়ে পূর্ব নির্ধারিত সকল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।’

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত ইরানি ড্রোন কয়েক হাজার মাইল দূরের নৌ লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে আঘাত হানতে সক্ষম।

বুধবার রাজধানী তেহরানে মেডিকেল শিক্ষার্থীদের এক সম্মেলনে জেনারেল সালামি বলেন, কয়েক হাজার মাইল দূরের সাগর দিয়ে চলমান জাহাজের যেকোনও অংশে আঘাত হানার মতো ড্রোন আমরা তৈরি করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে ইরানি ড্রোনগুলোর এই কার্যক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সামরিক হামলার সক্ষমতা বৃদ্ধিতে সাম্প্রতিক বছরগুলোতে দেশে তৈরি ইউএভি-এর (ড্রোন) বহর আরও প্রসারিত করেছে। এছাড়া ইরানের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এখন বিভিন্ন সামরিক অভিযানের জন্য ইরানের প্রতিরক্ষা শিল্পের নির্মিত ড্রোন ব্যবহার করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে যুবমহিলা লীগের উঠান বৈঠক
Next Article অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে : সেখ জুয়েল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 60 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 60 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?