By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: সিটি মেয়র
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: সিটি মেয়র

Last updated: 2023/05/09 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নের জন্য তাঁর বিকল্প নাই। দেশে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবার তাঁকে দেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, একটি দল দেশে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাদেরকে গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংবিধান সম্মত না হওয়ায় সর্বোচ্চ আদালত যে বিধান বাতিল করেছে তা ফিরিয়ে আনার কোন সুযোগ নেই। তিনি সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সিটি মেয়র আরো বলেন, খুলনাকে আমরা স্বাস্থ্যসম্মত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু করোনা মহামারী আমাদের কিছুটা পিছিয়ে দিলেও তা পুষিয়ে নিতে নগর জুড়ে কাজ চলছে। চলমান কাজ শীঘ্রই শেষ হবে বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক খুলনাকে হেলদি সিটি প্রকল্পে অন্তর্ভুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্জ্যকে সম্পদে পরিণত করার জন্য একাধিক প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা একটি স্বাস্থ্যকর সমৃদ্ধ নগরীতে পরিণত হবে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সারওয়ার জাহানের পরিচালনায় সভায় উপদেষ্টা প্রফেসর ড. ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশীষ কুমার দাস, আইন ডিসিপ্লিনের ডীন ড. মোঃ ওয়ালিউল হাসানাত, অধ্যাপক ড. তানজিল সওকত, অধ্যাপক ড. নৃপেন্দ্র নাথ বিশ্বাস, অধ্যাপক ড. মো: দুলাল হোসেন, অধ্যাপক ড. উৎপল কুমার কর্মকার, অধ্যাপক ড. আয়েশা আশরাফ, অধ্যাপক ড. শ্রাবন্তী দেবসহ সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সিটি মেয়র নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট ও জেলা ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সিটি ইউনিটের সদস্য এড. মো: আইয়ুব আলী শেখ, মো: জাহাঙ্গীর হোসেন, মো: শফিকুর রহমান পলাশ, জেলা ইউনিটের সদস্য মো: ফরিদ আহমেদ, জয়ন্ত রাণী সরকার, কর্মকর্তা মো: মঈনুল ইসলাম পলাশ ও মো: তরিকুল ইসলামসহ যুব ইউনিটের সদস্যবৃন্দ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত সূর্যের হাসি কিনিকে কিনিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সূর্যের হাসি নেটওয়ার্ক এর সার্ভিস ডেলিভারী স্পেসালিস্ট ডা. মোঃ মঞ্জুর রহমান ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার। স্বাগত বক্তৃতা করেন সূর্যের হাসি কিনিকের ম্যানেজার মোঃ আনিস উদ্দিন। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার
Next Article ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫টি দোকানে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?