By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মোবাইলে ভয়েস কল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মোবাইলে ভয়েস কল
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মোবাইলে ভয়েস কল

Last updated: 2023/05/18 at 12:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ২ লাখ ৩ হাজার ৪২৮ টি ও মোস্তফা আশীষ ইসলামের ২ লাখ ৩ হাজার ৪২৮ টি সর্বমোট ৪ লাখ ৬ হাজার ৮৫৬ টি ভয়েস কল চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ভোটার, সাংবাদিকসহ শুভাকাঙ্খীদের প্রেরণ করা হয়।

এছাড়া মোস্তফা আশীষ ইসলামের পক্ষ থেকে চৌগাছা ও ঝিকরগাছা পৌরসভার মোট ১০২ টি মসজিদে বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি তাদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিটি মসজিদে মুসল্লিদের নিকট দোয়ার আবেদন করা হয়।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ভয়েস কলে বলা হয়, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অধ্যাপক রফিকুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে কাছ থেকে দেখেছি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা মোটেও সহজ কাজ ছিল না। ১৯৮১ সালের ১৭ মে তাঁর দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। সেই সাথে তাঁর গতিশীল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সবাইকে শুভেচ্ছা, দেখা হবে চূড়ান্ত বিজয়ের সন্ধিখনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।

মোস্তফা আশীষ ইসলামের ভয়েস কলে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তাঁর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনা। তখনকার রাজনীতির মতোই প্রকৃতিও সেদিন ছিল ঝঞ্ঝা-বিক্ষুব্ধ। প্রচণ্ড ঝড়বৃষ্টি আর দুর্যোগও সেদিন গতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখ লাখ মানুষের মিছিল। তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙালিকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।

ফোনের কল যে সকল সম্মানিত ভোটাররা রিসিভ করতে পারেন নাই তাদের অধিকাংশ উক্ত নাম্বারে কল ব্যাক করেছেন। এভাবেও এলাকার ভোটারদের সাথে কথা হচ্ছে। তারা তাদের প্রাণপ্রিয় নেতার কন্ঠস্বরে অভিভূত। তারা বিশ্বাস করে এভাবেই ডিজিটাল যশোর হতে অচিরেই স্মার্ট যশোরে পরিনত হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটায় ইউনিয়ন পরিষদে বাজেট সংলাপ ও শিশুবান্ধব বাজেট প্রস্তাবনা
Next Article যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 6 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?