By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
রাজনীতি

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

Last updated: 2025/12/25 at 3:26 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে বসে ফোনকলের মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি ও তার পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া প্রধান উপদেষ্টা শারীরিকভাবে কেমন আছেন, তার অবস্থা নিয়ে খোঁজ-খবর নেন তারেক রহমান। এই মানবিক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন বরং মানবিক দিক থেকেও অত্যন্ত সহানুভূতিশীল।
এরপর বিমানবন্দর লাউঞ্জে পৌঁছানোর পর ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি। এই আবেগঘন মুহূর্তে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন, একসঙ্গে এক নতুন অধ্যায় শুরু করার জন্য।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

জন্মভূমি ডেস্ক December 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেবা অর্ন্তভুক্তি বিষয়ে লবি সভা অনুষ্ঠিত
Next Article তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপির শীর্ষ নেতারা

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
রাজনীতি

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
রাজনীতি

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?