By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি

Last updated: 2025/01/19 at 5:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক, আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সঙ্গে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল এক প্রতারক। এমন এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম— কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি দুপুরে ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ওই সময় গ্রেফতারকৃত কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দেন। পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলে জানতে পারেন, সেই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও উক্ত পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে।
থানা আরও জানায়, পরে গতকাল দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।
ডেমরা থানা পুলিশ জানায়, কামাল একজন পেশাদার প্রতারক। তিনি নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি
Next Article ফকিরহাটে সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?