By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রফেসর ড. আলমগীরকে কুয়েট ভাইস-চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রফেসর ড. আলমগীরকে কুয়েট ভাইস-চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

প্রফেসর ড. আলমগীরকে কুয়েট ভাইস-চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন

Last updated: 2023/06/06 at 11:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১০/৭৩) এবং সংশোধিত আইন ১৯৯৮ এর ২(বি) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ আলমগীকে ইউজিসি’র সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আগামী ১৫ জুন প্রথম মেয়াদে ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এরপূর্বে, ২০১০ সালের ২১ জুলাই থেকে ২০১৮ সালের ২ আগস্ট পর্যন্ত পরপর দুই মেয়াদে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন মেয়াদে কুয়েটের সিন্ডিকেট সদস্য, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর আলমগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে ১ম শ্রেনিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও ১৯৮৯ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে পিএইচডি ও ১৯৯৮ সালে পোস্ট ডক্টরেল ফেলোশিপ সম্পন্ন করেন।

ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কুয়েট ভাইস-চ্যান্সেলর এক অভিনন্দন বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সৎ, যোগ্য ও প্রগতিশীল ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় বিশ^বিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, গবেষণাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধি ঘটবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইলেন পরীমণি
Next Article তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?