By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর নেই
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর নেই

Last updated: 2020/08/23 at 6:50 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

দৈনিক জন্মভূমি’র সাবেক সম্পাদক, খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ওয়াদুদুর রহমান পান্না আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ সকাল ১০টায় মরহুমের প্রতিষ্ঠিত শেরে বাংলা রোডস্থ জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনে তার মরদেহ নেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের জন্য। পরে বাদ জোহর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে নগরীর বসুপাড়া কবর স্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে প্রদাহসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাতে তিনি অসুস্থ হলে শনিবার সকালে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে এবং পরে গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন।

জনাব ওয়াদুদুর রহমান পান্না ৬০’র দশকে খুলনায় সাংবাদিকতা শুরু করেন। তিনি সাপ্তাহিক জন্মভূমি’র প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ছিলেন। পরবর্তীতে সাপ্তাহিক জন্মভূমি দৈনিকে প্রকাশ হলে একই পদে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ঘনিষ্ট বন্ধু ছিলেন। ২০০৪ সালের ২৭ জুন সন্ত্রাসীদের বোমা হামলায় হুমায়ূন কবীর বালু শাহাদাৎবরণ করার পর থেকে দৈনিক জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক ও পরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানেও তিনি দৈনিক জন্মভূমি পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় পঞ্চাশ বছর আগে থেকে আমৃত্যু তিনি জন্মভূমি পরিবারের সঙ্গে জড়িত ছিলেন।  তিনি দেশ স্বাধীনের পর অধূনালুপ্ত দৈনিক বাংলার বাণীসহ বিভিন্ন পত্রিকার খুলনা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান কচিকাঁচার আসরসহ বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। অকৃতদার এই মানুষটি ১৯৮৮ সালে খুলনাতে একটি মানসম্পন্ন স্কুল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনটি খুলনার অন্যতম শিশু বিদ্যালয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিদ্যালয়ের স্বত্ত্বাধিকারী ও পরিচালক ছিলেন। তিনি খুলনাসহ সারা দেশে কিন্ডার গার্টেন স্কুল সমূহ একত্রিত করে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন গড়ে তোলেন। এছাড়া জীবদ্দশায় তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সেগুলো পরিচালনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও : প্রধানমন্ত্রী
Next Article দৈনিক জন্মভূমি পরিবারের শোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?