By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রেসিডেন্ট রাইসির সঙ্গে আরও যারা নিহত হয়েছেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্রেসিডেন্ট রাইসির সঙ্গে আরও যারা নিহত হয়েছেন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

প্রেসিডেন্ট রাইসির সঙ্গে আরও যারা নিহত হয়েছেন

Last updated: 2024/05/20 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রোববার আজারবাইজান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় নির্মিত একটি বাঁধ উদ্বোধনে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মোট তিনটি হেলিকপ্টারে ওই এলাকায় পৌঁছান প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা। বাঁধ উদ্বোধন শেষে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে ফেরার উদ্দেশে আকাশে উড়াল দেয় হেলিকপ্টারগুলো।

এরমধ্যে দুটি কপ্টার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলেও পারেনি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। জানা যায়, উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যে রাইসির হেলিকপ্টারটি অন্য দুটি কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই দুটি হেলিকপ্টার অনুসন্ধান শুরু করে। কিন্তু কাজ হয়নি কোনো। এরপর একে একে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মিলছিল না কপ্টারটির।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ইরানের নাগরিকরা। তেহরানের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বাসিন্দা। রাতভর দোআ করতে থাকেন নিখোঁজ প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের জন্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থল ভ্যালি-আসর স্কয়ারে মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসে দোআ করতে দেখা গেছে। বিভিন্ন মিডিয়ায় খবর শোনার পর তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)- এর মাজারে জড়ো হন হাজারো মানুষ। দোআ করেন প্রেসিডেন্টের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য।

বৈরী আবহাওয়ার মধ্যে রাতভর অব্যাহত থাকে অনুসন্ধান। উদ্ধার অভিযানে এগিয়ে আসে তুরস্ক-রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ। তীব্র শীত আর ভারী বৃষ্টির মধ্যে বিভিন্নভাবে চালানো হয় অনুসন্ধান। তেহরানের সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টসহ বেশকিছু প্রতিষ্ঠান অংশ নেয় উদ্ধার অভিযানে।

অপর দিকে নিজস্ব প্রক্রিয়ায় প্রেসিডেন্ট রাইসি অনুসন্ধান চালায় তুরস্ক। আঙ্কারার ড্রোন ব্যবহার করে চালানো অনুসন্ধানে খোঁজ পাওয়া যায় বিধ্বস্ত হেলিকপ্টারটির। এরমধ্যে দুর্ঘটনাস্থলের সন্ধান পায় স্থানীয় রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল। উপস্থিত চিকিৎসকরা জানান, পুরো হেলিকপ্টারটি পুড়ে গেছে। কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা একদমই নেই।

ইরানের বার্তাসংস্থা মেহরের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারও জীবিত থাকার ‘কোনো চিহ্ন’ নেই। বার্তাসংস্থা আইআরআইএনএন এবং মেহর নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি।

এদিকে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ওই হেলিকপ্টারে মোট কতজন ছিলেন সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে— যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২১২ মডেলের কপ্টারটিতে মোট সিট রয়েছে ১৫টি। এর মধ্যে পাইলটের জন্য আসন রয়েছে একটি। বাকি ১৪টি যাত্রীদের জন্য।

যদিও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে এখন পর্যন্ত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন, তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম কপ্টারটিতে ছিলেন। ছিলেন ইরান সরকারের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও। এছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়ে তিনি ‘শহীদ’ হয়েছেন। একই সঙ্গে হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্য আরোহীরাও ‘শহীদ’ হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
Next Article অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 17 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?