By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত
তাজা খবরবাগেরহাট

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

Last updated: 2025/11/15 at 4:34 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক পুলে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার পিলজংগ সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাটের কাড়াপাড়ার সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎ শ্রমিক সবুজ সরদার উপজেলার সুকদাড়া এলাকায় বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধিন চালু বিদ্যুতের একটি খুটিতে কাজ করছিলেন। এমন সময় তিনি বিদ্যুতাহিত হয়ে তারে ঝুলে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুইঘন্টা চেষ্টার পর তাকে নিচে নামাতে সক্ষম হন। ওই শ্রমিক সামি এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের একজন কর্র্মী ছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, এটি বাগেরহাট পল্লী বিদ্যুতের সদর দপ্তরের কাজ। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার আব্দুল আলিম শেখ, সজিব শেখসহ ফায়ার সার্ভিসের চৌকস একটি দল প্রায় দুইঘন্টা চেষ্টার পর বিদ্যুতের খুটির উপর থেকে মরদেহ নামানো হয়েছে। তবে কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের কোন শ্রমিক বিদ্যুতের কাজ করার পূর্বে আমাদের অবগত করার কথা। কারন যে বিদ্যুৎ সময়টুকু সময় কাজ করবেন। সে সময়টুকু ফিডার থেকে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে এদিন আমাদের না জানিয়ে শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জন্মভূমি ডেস্ক November 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিরো আলম গ্রেপ্তার
Next Article সুন্দরবনে জাল-নৌকা ও কীটনাশকসহ ৫ জেলে আটক

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়তাজা খবর

গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

যে ‌কারণে জরায়ু কেটে ফেলতে বাধ্য হচ্ছেন উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?