By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্র বন্ধ, পুনরায় চালুর দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্র বন্ধ, পুনরায় চালুর দাবি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্র বন্ধ, পুনরায় চালুর দাবি

Last updated: 2023/02/14 at 2:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রটি দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি কেন্দ্রটি পুনরায় চালু করা হোক। উপজেলা প্রশাসন বলছে আমরা কেন্দ্রটি দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাটের ফকিরহাটে ১৯৮৭ সালের জুন মাসে এটি চালু হয়। প্রতিষ্ঠানে ১বছর মেয়াদি তিনটা ট্রেডে ১০জন করে মোট ৩০ জন প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি চালু থাকা কালীন এখান থেকে ৩৫৬ জন প্রতিবন্ধী ছেলে প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তরা কর্তৃপক্ষের সহায়তায় অনুদান নিয়ে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু প্রশিক্ষণার্থীদের আবাষিক ভবন বসবাসের অনুপোযোগি হওয়াসহ বিভিন্ন কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। ফলে বিভিন্ন ট্রেডের মূল্যবান যন্ত্রপাতী নষ্ট হয়ে যাচ্ছে।

দীর্ঘদিন বন্ধ কেন্দ্রটি চালু করা হলে সমাজের অবহেলিত প্রতিবন্ধীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। অন্যদিকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কেন্দ্রের প্রশিক্ষক আব্দুস সাত্তার জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিবাসীদের হোস্টেল বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি নিবাসী ভবন থাকার উপযোগী করলে এবং মেশিনারি রিপিয়ারিং করলে পুনরায় এই কেন্দ্রটি চালু করা সম্ভব হবে।

ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরকার বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করে গেছেন। আমরা আশা করছি দ্রুত এটি পুনরায় চালু করার অনুমোদন পাবো।

উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা  
Next Article প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?