By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ৩, এক দিনে হাসপাতালে ২৬৮
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ৩, এক দিনে হাসপাতালে ২৬৮
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ৩, এক দিনে হাসপাতালে ২৬৮

Last updated: 2023/09/16 at 4:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ নারীসহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বশেমুমেক হাসপাতালে ভর্তি হন মরিয়ম বেগম। পরে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যু হওয়া অপর নারী হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০)। তিনি গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বশেমুমেক হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে মৃত্যু হয় তার।

এছাড়া ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের শেখ দলিলউদ্দিনের ছেলে শেখ ইসাহাক (৭৫) মারা যান। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩৩৭, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০০, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা প্রেস নোটে এসব তথ্য পাওয়া গেছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, গত ২১ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বশেমুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন শতাধিক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকেও এসে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩১ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় কলাগাছ বাইচ প্রতিযোগিতা
Next Article ২৬ সেপ্টেম্বর খুলনা বিএনপির বিভাগীয় রোড মার্চ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?