By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফরিদপুরে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে বাসের ধাক্কা, নিহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ফরিদপুরে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে বাসের ধাক্কা, নিহত ৫
জাতীয়

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে বাসের ধাক্কা, নিহত ৫

Last updated: 2025/06/04 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঈদে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন
Next Article হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?