By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প

Last updated: 2025/01/30 at 2:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফের ফিলিস্তিনিদের বিপক্ষে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে ট্রাম্প বুধবার (২৯ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করেছেন।
রয়টার্স বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে, মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ সংক্রান্ত ফ্যাক্ট শিটে ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাব। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে অন্তত ১২শ নিহত হয়েছে। সেইসঙ্গে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওইদিনেই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা শুরু করে। এই যুদ্ধ গত ১৯ জানুয়ারি পর্যন্ত চলে। এতে গাজায় অন্তত ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুদ্ধের সময় ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। শত শত শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে এবং গাজা যুদ্ধের বন্ধের আহ্বান করেছিলেন।
তবে ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তারা এই পদক্ষেপকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের মুখ বন্ধ করার কৌশল হিসেবে দেখছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না’
Next Article দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানের ৮ বছরের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?