By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

Last updated: 2025/04/07 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদের দিনে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের ওই কর্মী (প্রতীকী ছবি)
গত সপ্তাহে পবিত্র ঈদের দিনে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের এক কর্মী। আর এই “অপরাধেই” তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। রাজ্যটির সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি। বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান। রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাকিব খান রাজ্যটির কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত ছিলেন। গত ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। ওই সংক্রান্ত একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওই কাজকে “দেশবিরোধী” বলে উল্লেখ করেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়। যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।
পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পরে কয়েকজন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনপন্থি স্লোগান দিয়েছিলেন।
সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানিয়েছেন, সেই দিনের ভিডিও ফুটেজ দেখে অন্যদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজার জন্য মন কাঁদছে ঢাকার শোবিজ তারকাদের
Next Article শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?