
ফুলতলা প্রতিনিধি : সুইডেনে পবিত্র কুরআন অবমননার প্রতিবাদে ফুলতলা উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে শুক্রবার জুম্মা বাদ বাসস্টান্ড চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মুফতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন মুফতি নূর মোহাম্মদ, এম এম কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি শরিফুল ইসলাম, মিছরী দেওয়ান শাহ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মেজবাউদ্দিন, আলকা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাকির আশরাফি প্রমুখ। বিক্ষাভ সমাবেশে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান যোগদান করেন।