By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফুলতলায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, আটক নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ফুলতলায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, আটক নেই
খুলনা

ফুলতলায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, আটক নেই

Last updated: 2023/02/01 at 1:09 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ফুলতলা প্রতিনিধি : ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা রজু হয়েছে। তবে মামলাটি জেলা গোয়েন্দো (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। অপরদিকে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে গতকাল মঙ্গলবার বিকালে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও মামলার এজাহারসুত্রে জানা যায়, গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্যা সাথে কথা বললে তিনি জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

গুলিতে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে গতকাল দুপুরে ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় নিহতের আত্মীয়-স্বজন ও সন্তানদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বাদ আছর আলকা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮ টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দুর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তার গায়ে গুলি লাগলে দোকানের মধ্যে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলে সেখানে গিয়ে দুর্বৃত্তরা খুব নিকট থেকে মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় পায়ে গুলি লেগে আহত হন স্কুল শিক্ষক শীতল কান্তি মন্ডল।

করেস্পন্ডেন্ট February 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ববিতা খুন: পুলিশের ঘটনাস্থল পরিদর্শন: লাশ ময়নাতদন্তে
Next Article দেশে লুটপাটের মহোৎসব চলছে – নিতাই রায় চৌধুরী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 54 minutes ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 54 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনা

রঙিন ফুলকপি চাষে ডুমুরিয়া কৃষক হানিফের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?