By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফের ভারতের প্রধানমন্ত্রী মোদি, শপথ ৮ জুন!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফের ভারতের প্রধানমন্ত্রী মোদি, শপথ ৮ জুন!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ফের ভারতের প্রধানমন্ত্রী মোদি, শপথ ৮ জুন!

Last updated: 2024/06/05 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাত দফায় ভোটগ্রহণ শেষে গতকাল শেষ হয়েছে ভোট গণনা। এদিন জানা গেছে সবকটি আসনের চূড়ান্ত ফলাফলও। দেশটির ভোটে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিভিন্ন সমীকরণ নিয়ে সবাই যখন ব্যস্ত, তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ!

আজ বুধবার (০৫ জুন) সকালে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে— আগামী শনিবার (৮ জুন) তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি।

ওই প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের প্রয়োজন পড়লেও, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছে তারা।

তবে এনডিএ জোট সদস্যদের জিতে নেওয়া ৫৩টি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজেপি ২০১৯ সালে এককভাবে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল। আর বিরোধী কংগ্রেস ২০১৯ সালে ৫২টি এবং ২০১৪ সালে জিতেছিল ৪৪টি আসনে।

এর আগে মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয় থেকে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, তাদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাউখালীতে ৪০ জেলেকে বৈধ জাল বিতরণ
Next Article বিশ্বকাপ ঘিরে বিতর্কে পাকিস্তান, বিতণ্ডায় জড়ালেন দুই ক্রিকেটার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 16 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?