By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফ্যামিলি কার্ডে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই : তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ফ্যামিলি কার্ডে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই : তারেক রহমান
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

ফ্যামিলি কার্ডে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই : তারেক রহমান

Last updated: 2026/01/24 at 4:56 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুবিধা সংগঠিতভাবে এক জায়গায় আনা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে। কিন্তু সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই।
তিনি দ্রব্যমূল্য নিয়ে বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। তৈরিকারক ও ক্রেতার মাঝে অনেকে কাজ করেন, যা স্বাভাবিক। তবে অনৈতিকভাবে লাভ করাকে ঠেকাতে হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে দ্রব্যমূল্য বাড়ে। কৃষককে প্রণোদনার পাশাপাশি এসব বিষয় খেয়াল রাখতে হবে।
তারেক বলেন, যেকোনো পরিকল্পনায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে।
মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়াশোনাকে আনন্দময় করতে হবে, যাতে শিশুরা আগ্রহ পায়। শিক্ষা ব্যবস্থায় শুধু একাডেমিক নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ে তারেক বলেন, ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা সেখানে থাকবে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল সুবিধাজনক হতে পারে, যা ঢাকার সব জায়গায় সংযোগ দিতে পারে।
প্রবাসী প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ অবস্থায় তরুণরা বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখা যেতে পারে।
সভায় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মাকে মিস করছি। কিন্তু রাত পাঁচটার সময়ও যখন দেখি মানুষ দাঁড়িয়ে আছে, তখন আর ক্লান্তি থাকে না।

জন্মভূমি ডেস্ক January 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
Next Article উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?