By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের

Last updated: 2024/07/27 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে নাশকতামূলক হামলা হয়। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে নাশকতামূলক হামলার সঙ্গে ইরান জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ সিরিজ হামলায় দেশটির তিনটি অঞ্চলের রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের মদদে কট্টর ইসলামপন্থিরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’

কাটজ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নকে সতর্ক করেছিলেন দাবি করে বলেন, ‘ইসরাইলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা (অলিম্পিকে) ইসরাইলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া উচিত।’

ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ জানায়, শুক্রবার অগ্নিসংযোগকারীরা প্যারিসকে লিল, বোর্দো এবং স্ট্রাসবার্গসহ বেশ কয়েকটি বড় শহরের সাথে সংযোগকারী লাইন বরাবর সংকেত বাক্সে আগুন দিয়েছে। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই নাশকতার কারণে অলিম্পিক গেমস শুরুর আগে দেশটির যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এই হামলার কারণে প্রায় ৮০ হাজার যাত্রীর যাতায়াত ব্যাহত হয়েছে।

শুক্রবার ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, রেল নেটওয়ার্কে নাশকতার বিষয়টি পরিকল্পিত এবং সমন্বিতভাবে পরিচালিত হয়েছিল। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, অপরাধীদের খুঁজে বের করার জন্য গোয়েন্দা সংস্থা এবং পুলিশকে একত্রিত করা হয়েছে।

গাজা যুদ্ধকে ঘিরে উত্তেজনা এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি ক্রীড়াবিদরা ‘ফ্রান্সে স্বাগত’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন। ইসরায়েলি প্রতিনিধিদলকে ফান্সের অতিরিক্ত পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তা দিবে বলেও জানান তিনি। দ্য টেলিগ্রাফের জানিয়েছে, ইসরায়েলের ক্রীড়াবিদ এবং অলিম্পিক কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য সশস্ত্র শিন বেট এজেন্টদের প্যারিসে পাঠাবে ইসরায়েল।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোটা সহিংসতায় এক সপ্তাহে সাড়ে ৫ হাজার গ্রেফতার
Next Article সবাই ফোন দিয়ে বলছেন, আমি মারা গেছি কিনা: রুবেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 19 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 19 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?