By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফ্রান্স দল থেকে অবসরের ঘোষণা বিশ্বকাপজয়ী গ্রিজমানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ফ্রান্স দল থেকে অবসরের ঘোষণা বিশ্বকাপজয়ী গ্রিজমানের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ফ্রান্স দল থেকে অবসরের ঘোষণা বিশ্বকাপজয়ী গ্রিজমানের

Last updated: 2024/09/30 at 6:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বয়স ৩৩ পেরিয়ে গেলেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন আতোঁয়ান গ্রিজমান। তবে আন্তর্জাতিক মঞ্চে আর দেখা যাবে না তাকে। বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার বিদায় বলে দিলেন ফ্রান্স জাতীয় দলকে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন গ্রিজমান। গত এক দশক ধরে ফরাসিদের জার্সিতে ছিল তার সরব উপস্থিতি। দেশটির ফুটবল ইতিহাসের দারুণ কিছুর অর্জন ও রেকর্ডের মালিক তিনি।

বিদায়ী বার্তায় অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা গ্রিজমান বলেন, ‘আজ ভীষণ আবেগের সঙ্গে আমি ফ্রান্স জাতীয় দলে থেকে খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করছি। ১০টি অবিশ্বাস্য বছর, সাফল্য ও অবিস্মরণীয় কিছু মুহূর্তের পর আমার জন্য ক্যারিয়ারের একটি পাতা ওল্টানোর এবং নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দেওয়ার সময় এসেছে। এই জার্সি গায়ে পরা ছিল সম্মানের ও একটি বিশেষ ব্যাপার।’

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল গ্রিজমানের। তিনি ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন (১৩৭) এবং চতুর্থ সর্বোচ্চ গোল করেছেন (৪৪)। একটি দুর্দান্ত রেকর্ডও রয়েছে তার নামের পাশে। ২০১৭ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ফরাসিদের হয়ে একটানা ৮৪ ম্যাচে মাঠে নামার কীর্তি গড়েন তিনি।

জাতীয় দলের হয়ে গ্রিজমানের অর্জনের তালিকাও দীর্ঘ। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। আরও জিতেছেন ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশন্স লিগের শিরোপা। এছাড়া, সবশেষ ২০২২ বিশ্বকাপে ও ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ফ্রান্সের স্কোয়াডে ছিলেন তিনি।

আন্তর্জাতিক আঙিনায় গ্রিজমানের ব্যক্তিগত সাফল্যও কম নয়। ২০১৬ সালে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। ওই বছর হওয়া ইউরোতে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ২০১৮ বিশ্বকাপে সিলভার বুটের পাশাপাশি পান ব্রোঞ্জ বল।

গত ১০ সেপ্টেম্বর নেশন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের ম্যাচে নিজেদের মাঠে বেলজিয়ামকে ২-০ গোলে হারায় ফ্রান্স। সেদিন বদলি হিসেবে ৭৯তম মিনিটে মাঠে নামেন গ্রিজমান। সেটাই হয়ে থাকছে জাতীয় দলে তার শেষ ম্যাচ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
Next Article নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?